- শ্রীকৃষ্ণের জন্মষ্টমীর নগর পরিক্রমায় সিসিক প্রশাসক
- সিলেট সফরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে চলতি মাসেই
- সিলেট মহানগর জামায়াতের ২ দিনব্যাপী শিক্ষাশিবির সম্পন্ন
- সিলেট সিটি কর্পোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল
- ছাতকে পুলিশের অভিযানে ইয়াবা সহ ৩ জন বিভিন্ন মামলার আরো ৪ আসামী গ্রেফতার
- জ্বালানি সংকট উত্তরণে দেশীয় সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই : ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ
- ব্রাইট মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত, অংশ নিল প্রায় ৯ শতাধিক শিক্ষার্থী
- জেলা ও মহানগর বিএনপির মতবিনিময় সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
- ৮ম চায়না এম্বাসেডর কাপ উশুতে অংশগ্রহণ করবে সিলেটের চাইনিজ উশু ফাইটার স্কুলের ৭ জন
- ওসমানী মেডিকেলে এনডিএফ’র সীরাত কনফারেন্স
» বেসিক কম্পিউটার কোর্সের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও সম্মানীর চেক বিতরণ
প্রকাশিত: ০৩. সেপ্টেম্বর. ২০২৬ | বৃহস্পতিবার
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার : সিসিক প্রশাসক
নিউজ ডেস্কঃ
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলেই সমাজসেবা কার্যক্রম আরও সম্প্রসারিত হয়।
এবারও সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলা সমাজসেবা কমপ্লেক্সে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় মৌলিক দক্ষতা উন্নয়ন বিষয়ক বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্সের প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রশিক্ষণোত্তর সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সুযোগ বাড়াতে হবে।
শুধু আর্থিক সহায়তা নয়, প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মদক্ষ করে গড়ে তুলতে পারলে তারা নিজেদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন এবং পরিবারে স্বচ্ছলতা আনতে সক্ষম হবেন।
তিনি বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে কম্পিউটার প্রশিক্ষণ তরুণদের জন্য গুরুত্বপূর্ণ। অনগ্রসর জনগোষ্ঠীর সন্তানদের এ ধরনের প্রশিক্ষণের আওতায় আনার মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল হওয়ার পথ তৈরি করা সম্ভব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিক।
তিনি বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সমাজসেবা অধিদপ্তর ৫৪টি কার্যক্রম পরিচালনা করছে।
এর মধ্যে সিলেট জেলায় ১৮টি কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। হিজড়া জনগোষ্ঠী, চা-শ্রমিক পরিবারসহ বিভিন্ন অনগ্রসর জনগোষ্ঠীর সন্তানরা বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স সম্পন্ন করেছেন।
অনুষ্ঠানে সমাজসেবা কার্যালয়ের অধীনে পরিচালিত বেসিক কম্পিউটার কোর্সে অংশ নেওয়া ২৫ জন প্রশিক্ষণার্থীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সম্মানীর চেক ও প্রশিক্ষণোত্তর সনদ তুলে দেন প্রধান অতিথি।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সমাজসেবা অধিদপ্তর পরিচালিত শিশু পরিবারের অধ্যক্ষ রফিকুল হক। এর আগে একজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়
এই সংবাদটি পড়া হয়েছে ৮১ বার
সর্বশেষ খবর
- শ্রীকৃষ্ণের জন্মষ্টমীর নগর পরিক্রমায় সিসিক প্রশাসক
- সিলেট সফরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে চলতি মাসেই
- সিলেট মহানগর জামায়াতের ২ দিনব্যাপী শিক্ষাশিবির সম্পন্ন
- সিলেট সিটি কর্পোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল
- ছাতকে পুলিশের অভিযানে ইয়াবা সহ ৩ জন বিভিন্ন মামলার আরো ৪ আসামী গ্রেফতার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর