- সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ভবিষ্যতেও ধরে রাখতে হবে : সিসিক প্রশাসক
- মুক্তিযোদ্ধা দল নেতা রফিকুল বারী রোমানের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক প্রকাশ
- দুর্গাপূজার অষ্টমীর দিনে সিলেটের দক্ষিণ সুরমায় কুমারী পূজা অনুষ্ঠিত
- ১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান
- সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- কান্দিগাঁওয়ে কৃষি জমি রক্ষায় কৃষকদের দাবির প্রতি কৃষক সমিতির সংহতি
- গ্যাস, বিদ্যুৎ সমস্যা সমাধানে পদক্ষেপ সম্বলিত লিফলেট বিতরণ করলো সিলেট জেলা ও মহানগর যুবদল
- যুক্তরাজ্য যুবদলের ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- একটি শক্তিশালী ও সুসংগঠিত সংগঠন গড়ে তুলতে তৃণমূলের নেতাকর্মীদের বিকল্প নেই : অধ্যাপক লে. মো. মনিরুল ইসলাম
- রোটারি নিঃস্বার্থভাবে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে : পিডিজি কর্নেল এম. আতাউর রহমান পীর
» জাতীয় পর্যায়ে নতুন দায়িত্ব, ছাতক-দোয়ারাবাজারের ডাক ও টেলিযোগাযোগ স্থায়ী কমিটির সভাপতি মিলন
প্রকাশিত: ০৩. সেপ্টেম্বর. ২০২৬ | বৃহস্পতিবার
ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক বিএনপির কেন্দ্রিয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক চারবারে এমপি কলিম উদ্দিন আহমদ মিলন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পাওয়ার পর ছাতক ও দোয়ারাবাজার উপজেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী অঙ্গনে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
নতুন দায়িত্বের মাধ্যমে দেশের ডাক ও টেলিযোগাযোগ খাতের বিভিন্ন সমস্যা, অনিয়ম, সম্ভাবনা ও সেবার মান নিয়ে সংসদীয় পর্যায়ে কার্যকর পর্যালোচনা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকিতে তিনি ভূমিকা রাখবেন, এমন প্রত্যাশা করছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।
বর্তমানে দেশের অর্থনীতি, তথ্যপ্রযুক্তি যোগাযোগব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি ডাক ও টেলিযোগাযোগ খাত।
দ্রুত প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের পাশাপাশি গ্রাম ও শহরের মধ্যে ডিজিটাল বৈষম্য কমানো, প্রত্যন্ত অঞ্চলে নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা নিশ্চিত করা, ডাক বিভাগের আধুনিকায়ন এবং সরকারি সেবায় জবাবদিহি বাড়ানোর ক্ষেত্রে এ মন্ত্রণালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ।
ফলে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়দের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কলিম উদ্দিন আহমদ মিলন জাতীয় পর্যায়ে এ খাতের বিভিন্ন সমস্যা সংসদে তুলে ধরতে পারেন।
বিশেষ করে প্রত্যন্ত ও গ্রামীণ এলাকার দুর্বল নেটওয়ার্ক, ইন্টারনেট সেবার সীমাবদ্ধতা, ডাক বিভাগের অবকাঠামোগত সমস্যা এবং প্রযুক্তিগত সেবায় বৈষম্যের বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।
এদিকে কলিম উদ্দিন আহমদ মিলনকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করায় ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
তাঁরা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি দেশের ডাক ও টেলিযোগাযোগ খাতের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি ছাতক-দোয়ারাবাজারের মানুষের বিভিন্ন সমস্যা জাতীয় পর্যায়ে তুলে ধরবেন।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক সামছুর রহমান সামছু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুর রহমান বাবুল, উপজেলা বিএনপির সদস্য আশরাফুর রহমান এনাম, ইউপি বিএনপির সদস্য নজির আহমদ সহ একাধিক নেতাকর্মী সন্তোষ প্রকাশ করেন।
তাঁরা বলেন, কলিম উদ্দিন আহমদ মিলনের রাজনৈতিক অভিজ্ঞতা ও দীর্ঘদিনের জনসম্পৃক্ততা নতুন দায়িত্ব পালনে সহায়ক হবে।
একই সঙ্গে এলাকার মানুষের প্রত্যাশা পূরণে তিনি জাতীয় সংসদে আরও সক্রিয় ভূমিকা রাখবেন বলে তারা আশা করেন।
নেতৃবৃন্দ নতুন দায়িত্বে কলিম উদ্দিন আহমদ মিলনের সফলতা কামনা করে বলেন, ডাক ও টেলিযোগাযোগ খাতে জনবান্ধব সেবা নিশ্চিত, অনিয়ম ও অব্যবস্থাপনা দূর এবং প্রযুক্তিনির্ভর সেবা আরও বিস্তৃত করতে সংসদীয় স্থায়ী কমিটি কার্যকর ভূমিকা রাখবে, এটাই তাঁদের প্রত্যাশা।
এই সংবাদটি পড়া হয়েছে ১১১ বার
সর্বশেষ খবর
- সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ভবিষ্যতেও ধরে রাখতে হবে : সিসিক প্রশাসক
- মুক্তিযোদ্ধা দল নেতা রফিকুল বারী রোমানের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক প্রকাশ
- দুর্গাপূজার অষ্টমীর দিনে সিলেটের দক্ষিণ সুরমায় কুমারী পূজা অনুষ্ঠিত
- ১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান
- সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর