- এবার ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী দামোদর দীপদান উৎসব
- নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’ এর কমিটি গঠন
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
- বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র্যালি
- বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের আলোচনা সভা
- শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’, বিভিন্ন কর্মসূচী গ্রহণ
- জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা’র প্রতিষ্ঠাতা সভাপতি আবু হেনা চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত
- দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
- দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের
- সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
» প্রধানমন্ত্রী ওয়ান চাইল্ড ওয়ান ট্রির কর্মসূচীতে বিএনপি নেতা মাহবুব চৌধুরী
প্রকাশিত: ০৩. সেপ্টেম্বর. ২০২৬ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
দীর্ঘ ফ্যাসিবাদের পর মানুষ ভয়ংকর রুদ্ধশ্বাস থেকে মুক্তি পেয়েছে। নির্বাচনের সব অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপি জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে বলে মনে করেন, বিএনপি নেতা, আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার উপদেষ্টা, ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, সিলেটের আব্দুল গফুর স্কুল এন্ড কলেজ গভর্ণিং বডির সাবেক চেয়ারম্যান, ইংলিশ মিডিয়াম অভিভাবক এসোসিয়েশন সিলেটের সভাপতি, সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী।
তিনি আরো বলেন, নেপালের ঘটনায় আমরা দেখলাম প্রকৃতির বিরুদ্ধে গেলে প্রকৃতি কতটা ভয়ংকর হয়। তাই বেশি করে গাছ লাগাতে হবে।
বাংলাদেশ থেকে মানুষ খুন করে, হাজার হাজার কোটি টাকা পাচার করে পালিয়ে গিয়ে তারা আবার স্বপ্ন দেখে বাংলাদেশে আসবে, আপা আর আসবেন না। এ চ্যাপ্টার ক্লোজড।
আর যদি আনা যায় তাইলে এই দেশের জনগণ চায় তিনি যে অপরাধ করেছেন যে মৃত্যুদণ্ড আছে সেটা যেন বহাল থাকে। সেটা কার্যকর হবে, সেটাও জনগণ দেখতে চায়।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) সিলেটের লাক্কাতুরা স্টেটে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর তারেক রহমানের ওয়ান চাইল্ড ওয়ান ট্রির কর্মসূচীর আলোকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি উপরোক্ত কথা বলেন।
স্কুল ক্যাম্পাসে ফলদ ও ঔষধী গাছ রোপনের এ কর্মসূচীতে স্কুলের প্রধান শিক্ষক লিটন চন্দ্র দেবনাথ বক্তব্য রাখেন।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন, স্থানীয় ৬নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আনহার আহমদ, সৈয়দ আখতার উদ্দিন আহমদ, লায়েক আহমদ, সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ঝলক রন্জন তালুকদার, অলক রন্জন পাল, সামছুল হক, যুবদল নেতা বদরুল ইসলাম তালুকদার সহ স্কুলের ছাত্র ছাত্রীরা।
এই সংবাদটি পড়া হয়েছে ১১২ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


