শিরোনামঃ-

» বর্ণাঢ্য আয়োজনে চাইনিজ উশু ফাইটার স্কুল এর ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশিত: ১০. ফেব্রুয়ারি. ২০১৮ | শনিবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ চাইনিজ উশু ফাইটার স্কুল এর ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা, “চাইনিজ উশু ফাইটার স্কুল” এর বেল্ট প্রতিযোগীতায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদেরকে বেল্ট ও সার্টিফিকেট প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ৯ই ফেব্র“য়ারী শুক্রবার বিকাল ৪ টায় অনুষ্ঠান সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়াম, অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

অনুষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার।

এসময় তিনি বলেন, ‘কর্মব্যস্ত মানুষের ছুটে চলা জীবনে একটুখানি বিরতিতে খেলাধুলার বিকল্প আর কিছু হতে পারেনা। জীবনের সাথে সংগ্রামরত মানুষকে অন্ততঃ কিছু সময়ের জন্য জীবনকে উপভোগ করতে, পাশাপাশি শারীরিক ও মানসিক কিছুটা প্রশান্তি ও বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত ও পরিমিত খেলাধুলা মানুষকে সুস্বাস্থ্যের অধিকারী করে তোলে। পাশাপাশি মানসিকভাবে জীবনযুদ্ধে জয় পরাজয়গুলোকে মেনে নিতে শেখায়। খেলাধুলা একদিকে যেমন শক্তি ও সাহস দেয় অন্যদিকে তা প্রেরণার উৎসও বটে।’

Manual8 Ad Code

তিনি আরো বলেন, বর্তমানে উশু একটি জনপ্রিয় খেলা। সিলেটের এর জনপ্রিয়তা আকাশ ছোয়া। আমরা সবাই জানি উশু বা কুংফুর আইডল হলো ব্র“সলি, জেকিচ্যান ও জেটলি। আর আমাদের আছেন আন্তর্জাতিক উশু কোচ আনোয়ার হোসেন। সে সত্যিই খুব পরিশ্রমি। তার পরিশ্রমের মাধ্যমে আজ সে এই জায়গায় এসে পৌছেছে। তার নিরলস প্রচেষ্টার মাধ্যমে এ উশু খেলা বৃহত্তর সিলেটে ছড়িয়ে পড়ে। তারই এই ব্যক্তিগত মহৎ কাজকে স্বাগত জানাই এবং উশুর উজ্জল ভবিষ্যৎ কামনা করি।

Manual7 Ad Code

আন্তর্জাতিক উশু কোচ “চাইনিজ উশু ফাইটার স্কুল” এর প্রতিষ্ঠাতা প্রধান প্রশিক্ষক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও এ কে কামাল হোসেন, রুবেল রাজ, লিজা চৌধুরীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, কার্যকরী পরিষদের সদস্য বিজিত চৌধুরী, কোষাধ্যক্ষ সিরাজ উদ্দিন, বাংলাদেশ উশু এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন, চাইনিজ উশু ফাইটার স্কুল এর উপদেষ্টা এডভোকেট সাহারা বেগম, বিশিষ্ট গীতিকার সামসুল আলম সেলিম, বনানী দাস ইভা, সেলিনা রাজা, সিলেট জেলা উশু এসোসিয়েশনের সহ সভাপতি আব্দুর রাজ্জাক রাজন, চাইনিজ উশু ফাইটার স্কুলের সহ সভাপতি এডভোকেট মখলিছুর রহমান, আবু তাহের হাওলাদার, সৈয়দা সাঈদা খানম, সিলেট জেলা উশু এসোসিয়েশনের মহিলা সম্পাদিকা নাজমা বেগম, চাইনিজ উশু ফাইটার স্কুল এর সাংস্কৃতিক সম্পাদক নুকুল দেব, চাইনিজ উশু ফাইটার স্কুল এর সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দিন, ব্লাক ড্রাগন মার্শাল আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক এম  এ মাসুদ রানা, বাংলাদেশ ফ্লাইং ড্রাগন মার্শাল আট একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক নজরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার অফিস সম্পাদক বিপুল চন্দ্র তালুকদার, সহকারী প্রশিক্ষক এমদাদুল হক, কামাল আহমদ দুর্জয়, বদরুজ্জামান রাজু প্রমুখ। এছাড়ার চাইনিজ উশু ফাইটার স্কুল এর ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৯০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30