- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» আব্দুল হাই আল-হাদী’র গ্রন্থ ‘লালেং ক্যানভাস’ ও ‘সিলেটের প্রত্ন সম্পদ’ এর মোড়ক উন্মোচিত
প্রকাশিত: ০৭. ফেব্রুয়ারি. ২০১৮ | বুধবার
স্টাফ রিপোর্টারঃ প্রথম আলো বন্ধুসভার আয়োজনে সিলেট বইমেলার ৬ষ্ঠ দিনে উন্মোচিত হলো গবেষক আব্দুল হাই আল-হাদীর বই ‘লালেং ক্যানভাস’ ও ‘সিলেটের প্রত্ন সম্পদ’ এর মোড়ক।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের মুক্তমঞ্চে অনুষ্ঠিত এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এ এফ এম জাকারিয়া এবং সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ ও লেখক ড. মোস্তাক আহমদ দীন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- শ্রীহট্ট প্রকাশের প্রকাশক জীবলু রহমান ও বইয়ের লেখক আব্দুল হাই আল-হাদী ।
‘লালেং ক্যানভাস’ও এর প্রধান আলোচক এ এফ এম জাকারিয়া বলেন, সিলেটের যে আদিবাসী সম্প্রদায়কে পাত্রসম্প্রদায় হিসেবে সবাই জানেন, তারাই নিজেদেরকে লালেং হিসেবে পরিচয় দেন আর সেই লালেং সম্প্রদায়ের মানুষদেও ইতিহাস-ঐতিহ্য-ভাষা-সংস্কৃতিই উঠে এসেছে আব্দুল হাই আল-হাদীর বই লালেং ক্যানভাসে।
সিলেটের প্রত্ন সম্পদ বইয়ের আলোচনায় লেখক মোস্তাক আহমদ দীন বলেন, সিলেটের ইতিহাস ও ঐতিহ্যেও অনুদঘাটিত যে দিকগুলো রয়েছে, সেগুলো ছড়িয়ে আছে সিলেটের সর্বত্র। আর এ সকল ঐতিহাসিক নিদর্শন ও স্থাপনার বর্ণনা প্রাঞ্জলভাষায় উঠে এসেছে এ বইয়ে।
সঞ্জয়কুমার নাথের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- শাবিপ্রবির পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জহির বিন আলম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, এথনিক কমিউনিটি ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, লোকসঙ্গীত শিল্পী শামীম আহমেদ, ইমরান আহমদ মহিলা কলেজর সহকারি অধ্যাপক মো. খায়রুল ইসলাম, সাংবাদিক ও উপাধ্যক্ষ সাহেদ আহমদ, জৈন্তাপুরের চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহআলম চৌধুরী, সিলেটের দিনরাতের সম্পাদক মুজিবুর রহমান ডালিম, মাহবুব উল আলম, ফয়েজ আহমদ, নুরুল ইসলাম প্রমূখ।
নৃতাত্ত্বিক ও প্রত্নতাত্ত্বিক গবেষক আব্দুল হাই আল-হাদী নৃবিজ্ঞান বিষয়ে এমফিল ডিগ্রী অর্জনের সময় থেকেই পুরোপুরি আত্মনিবেশ করেছেন সিলেটের ইতিহাস, ঐতিহ্য, প্রতœসম্পদ ও আদিবাসীদের জীবনযাত্রা গবেষণায়।
মোড়ক উন্মোচিত হওয়া বই ‘লালেং ক্যানভাস’ প্রকাশ করেছে শ্রীহট্ট প্রকাশ এবং ‘সিলেটের প্রত্ন সম্পদ’ প্রকাশ করেছে চৈতন্য প্রকাশন।
এই সংবাদটি পড়া হয়েছে ৭৯৮ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- শ্রীহট্ট ব্রাহ্মসমাজের রবীন্দ্র-স্মরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা আয়োজন
- বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্ম জয়ন্তী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত
- ‘ছিলটি লোক উৎসব-২০২৬’ শুরু হৃদয়ে ধারণ ও চর্চার মাধ্যমে বিশ্বদরবারে সিলেটি ঐহিত্য ও সংস্কৃতিকে তুলে ধরতে হবে
- ধামাইলের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে নতুন গ্রন্থ ‘ধামাইল : উৎসের সন্ধানে’ প্রকাশ


