শিরোনামঃ-

» সিলেটে সাংবাদিকদের সম্মানে সাপ্তাহিক পূর্বদিক ও পূর্বদিক ডটকম-এর মধ্যাহ্ন ভোজ

প্রকাশিত: ০৫. ফেব্রুয়ারি. ২০১৮ | সোমবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেটে কর্মরত সাংবাদিকদের সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছেন সাপ্তাহিক পূর্বদিক ও পূর্বদিক ডটকম-এর প্রকাশক, যুক্তরাজ্যস্থ সিরাজাম মুনিরা এডুকেশন সেন্টারের পরিচালক আলহাজ্জ হাফিজ সাব্বির আহমদ।

রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টে এ ভোজের আয়োজন করেন তিনি।

পূর্বদিক ডটকম এর ব্যবস্থাপনা সম্পাদক আজির উদ্দিন পাশার সভাপতিত্বে ও সহকারি সম্পাদক আখতার হোসাইন জাহেদের পরিচালনায়  অনুষ্ঠিত আলোচনা সভায় সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে দেয়া বক্তব্যে হাফিজ সাব্বির আহমদ বলেন- সাংবাদিকরা জাতির বিবেক। গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকরা সাহসিক সংবাদ প্রকাশ করেন বলেই দেশ ও সমাজ থেকে নানা অনিয়ম-দূর্নীতি রুখে দেয়া যায়। তাদের লিখনীর মাধ্যমে মানুষ সচেতন হয়।

Manual6 Ad Code

তিনি বলেন- হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর দেশ-বিদেশে রেখে যাওয়া নানাবিধ খেদমতের আমি নগণ্য একজন খাদিম। ইতোমধ্যে আমরা বার্মিংহামে ছাহেব কিবলাহর নজরে করম ও হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলীর দোয়ায় সিরাজাম মুনিরা এডুকেশন সেন্টার নামে বিশালাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ প্রতিষ্ঠা করেছি। যেখানে এক সাথে পাঁচ হাজার মানুষ নামাজ আদায় করতে পারেন।

Manual7 Ad Code

এছাড়াও ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রি, লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স, বৃটিশ মুসলিম স্কুল, দারুল হাদিস লতিফিয়া লন্ডন ও দারুল হাদিস লতিফিয়া নর্থওয়েস্টসহ যুক্তরাজ্যে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে।

Manual4 Ad Code

তিনি সিলেটের সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন- আমি একসময় ছাত্ররাজনীতির সাথে জড়িত ছিলাম। তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় দায়িত্বে থাকাকালিন সময়ে তৎকালিন কেন্দ্রীয় সভাপতি মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী ও সাধারণ সম্পাদক মাওলানা এম এ কাদির আল হাসানের নেতৃত্বে আমরা সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য গঠন করেছিলাম। সেসময় আপনাদের উদার সহযোগীতা আজও আমরা স্বরণ করি এবং তিনি সকলের কাছে পূর্বদিক এর জন্য সহযোগীতা কামনা করেন।

মধ্যাহ্ন ভোজে সিলেটের সাংবাদিক নেতৃবৃন্দ সহ স্বতস্ফুর্তভাবে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা অংশ নেন।

Manual7 Ad Code

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, সিলেট জেলা পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য মুহাম্মদ শাহনূর, ২ নং ওয়ার্ডের সদস্য নূরুল ইসলাম, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্জ শেখ মখন মিয়া চেয়ারম্যন, সিলেট জেলা আল ইসলাহর সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোঃ নুমান, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মো. কুতবুল আলম, উত্তর বিশ্বনাথ কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফিজ নজীর আহমদ হেলাল, মাওলানা ফখরুল ইসলাম, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ উসমান গনী, টিলাগড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মো. ছমর উদ্দিন মানিক, তালামীযে ইসলামিয়ার সিলেট মহানগরী সাধারণ সম্পাদক আহমেদ শরীফ, পশ্চিম জেলা সাধারণ সম্পাদক জাহেদুর রহমান ও পূর্ব জেলা অফিস সম্পাদক সুয়েব আহমদ প্রমূখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৮৬ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930