শিরোনামঃ-

» বালাগঞ্জে আনোয়ারুজ্জামান চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪. ফেব্রুয়ারি. ২০১৮ | রবিবার


Manual5 Ad Code

মো. মোমিন মিয়া, বালাগঞ্জ প্রতনিধিঃ বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের যৌথ উদ্যাগে মুকন্দবাজারের পঞ্চগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

বোয়ালজুড় ইউনিয়ন আওয়ামীলীগের ৮নং ওয়ার্ডের সভাপতি তজমুল আলীর সভাপতিত্বে এবং সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবরার আহমদ চৌধুরী পরিচালনা করেন। হেলাল আহমদের কুরআন তেলাওয়াতে মাধ্যমে এবং স্বাগত বক্তব্য রাখেন- এনাম আহমদ ও হাবীবুর নুর মনি।

Manual1 Ad Code

মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন- উন্নয়নের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সিলেট-২ আসনের উন্নয়নের ধারা আর ব্যগবান করতে হবে এবং বালাগঞ্জ ওসমানীনগর ও বিশ্বনাথ বাসীর জন্য অথিতে যে রকম কাজ করেছি নির্বাচিত হলে সেরকম কাজ করব। পাশাপাশি নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী যে নির্দেশ দেবেন তা করতে সবসময় তিনি প্রস্তুত বলে তিনি জানান এবং সিলেট বাসীর জন্য কাজ  করার প্রত্যয় ব্যক্ত করেন।

Manual3 Ad Code

বিশেষ অতিথির বক্তব্যে ওসমানীনগর আওয়ামীলীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ বলেন বালাগঞ্জ ওসমানীনগর ও বিশ্বনাথে আওয়ামীলে যে কাউয়া ঢুকেছে তা দূর করতে হলে আনোয়ারুজ্জামান চৌধুরীর মত মানুষের প্রয়োজন এবং তার হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে আনোয়ারুজ্জামানের বিকল্প নেই তাই আগামী সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে জনগনের প্রিয়মুখ আনোয়ারুজ্জান চৌধুরীকে মনোনয়ন দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমরা তাকে নির্বাচিত করতে হবে।

সভায় বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল, ওসমানীনগর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আবদাল মিয়া, বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক মিয়া, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল রকিব, যুক্তরাজ্য যুবলীগের সহ-প্রচার সম্পাদক এনামুল হক হেলাল, জেলা ছাত্রলীগের কার্যকরি কমিটির সিনিয়র সদস্য আতিকুর রহমান সাজ্জাদ, বোয়ালজুড় ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক মাশ্বাদ মিয়া।

Manual8 Ad Code

এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা যুবলীগের শেখ হাসিদুল ইসলাম পিন্টু, আর এম বি মকবুল আলী, প্রবাসী আব্দুছ সামাদ জায়গীরদার, সাবেক মেম্বার লেচু মিয়া, আব্দুল হামীদ, এ কে টুটুল,খালেদ আহমদ, তারেক আহমদ, জোবায়ের আমিনসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের অন্যান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৫৩ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930