শিরোনামঃ-

» সিলেট বই মেলায় বিশিষ্ট লেখিকা ফারহানা খানম ঝুমা’র মায়ের শেষ কথা গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ০৩. ফেব্রুয়ারি. ২০১৮ | শনিবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম আলো বন্ধু সভা সিলেট আয়োজিত বই মেলার ৩য় দিনে বিশিষ্ট লেখিকা ফারহানা খানম ঝুমা’র মায়ের শেষ কথা গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ মিনার মঞ্চে এক প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual2 Ad Code

প্রকাশনা অনুষ্ঠানে অংশগ্রহন করেন- সিলেট সাহিত্য পরিষদের সভাপতি কবি পুলিন রায়, সম্মিলিত নাট্য পরিষদ সেক্রেটারী রজত কান্তি গুপ্ত, নলেজ হার্ভার স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল কবি নাজমুল আনছারী, দর্পন থিয়েটার সাধারণ সম্পাদক হুমায়ূন কবির জুয়েল, শ্রীহট্ট প্রকাশ’র স্বত্তাধিকারী জিবলু রহমান, বাউল বশির উদ্দিন সরকার, হাবিবুর রহমান, অমিত হাসান, জাবেদুল ইসলাম দিদার।

Manual6 Ad Code

সিলেট কেন্দ্রীয় লেখক ফোরাম সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি’র পরিচালনায় অনুভুতি প্রকাশ করেন লেখিকা ফারহানা খানম ঝুমা। পরে অতিথিবৃন্দ ফারহানা খানম ঝুমা’র মায়ের শেষ কথা গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

উল্লেখ্য, সিলেট নগরীর চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে পক্ষকালব্যাপী সিলেট বইমেলা।

Manual3 Ad Code

প্রথম আলো বন্ধুসভা সিলেটের আয়োজনে তৃতীয়বারের মতো আয়োজিত এ মেলার তৃতীয় দিনেই ছিল পাঠকদের উপচেপড়া ভিড়। মেলা আয়োজনে সহযোগিতা করছে সিলেট সিটি কর্পোরেশন।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬০৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30