শিরোনামঃ-

» নানা আয়োজনে পালিত হচ্ছে ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশিত: ০৩. ফেব্রুয়ারি. ২০১৮ | শনিবার

Manual4 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরের পর ডিএমপি সদর দপ্তর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে রাজারবাগ পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

Manual4 Ad Code

এতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সব স্তরের পুলিশ সদস্য অংশগ্রহণ করেন। এ ছাড়াও ছিল ডিএমপির সুসজ্জিত ব্যান্ড দল। র‌্যালির শুরুতে ছিল ব্যানার-ফেস্টুনে লেখা প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছো।

Manual1 Ad Code

সন্ধ্যায় আছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে দেশবরেণ্য শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন করবেন। পরে রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে মনোজ্ঞ ফায়ার ওয়ার্কসের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সমাপ্ত হবে।

এসব অনুষ্ঠানে কবি-সাহিত্যিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, দেশি-বিদেশি কূটনৈতিকবৃন্দ, মিডিয়া ব্যক্তিত্ব, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা থাকবেন।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭১১ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930