শিরোনামঃ-
- খেলাধুলায় সিলেটকে অনন্য উচ্চতায় নিয়ে যাব : সিসিক প্রশাসক
- সিলেট মহানগর জামায়াতের ২ দিনব্যাপী রুকন শিক্ষাশিবির
- সিলেটে যুবদল সভাপতি মোনায়েম মুন্না ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে
- সিলেটী উদ্যোক্তারা সিলেটকে পুরো বিশ্বে রিপ্রেজেন্ট করছেন : সিউক চেয়ারম্যান কয়েস লোদী
- এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ : এম এ মালিক
- মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
- ১১ অক্টোবর রেজিষ্টারী মাঠে আল্লামা মামুনুল হকের নাগরিক সমাবেশ সফল করে তুলতে হবে : আলহাজ্ব মাওলানা এমরান আলম
- ইলাশকান্দিতে মুসল্লিদের সাথে ইমদাদ চৌধুরীর মতবিনিময়; মাদক, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান
- টেকসই উন্নয়নে মানের ক্ষেত্রে কোনো আপস নয় : আব্দুল কাইয়ুম চৌধুরী
- নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
» ‘পরীক্ষার রুটিন দেখে কর্মসূচি দেবেন’, রাজনৈতিক দলের উদ্দেশ্যে আহ্বান শিক্ষামন্ত্রীর
প্রকাশিত: ০১. ফেব্রুয়ারি. ২০১৮ | বৃহস্পতিবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন দেখে রাজনৈতিক দলগুলোকে কর্মসূচি দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালের দিকে রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার হল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ আহ্বান জানান।নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘২০ লাখের বেশি শিক্ষার্থীর বিষয়টি বিবেচনা করে এবং পরীক্ষার রুটিন দেখে রাজনৈতিক কর্মসূচি দেবেন।
যাতে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে কোন অসুবিধা না হয়।’ প্রশ্নফাঁস ঠেকাতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রশ্নফাঁস ঠেকাতে মানুষের পক্ষে যা কিছু করা সম্ভব তা সবই আমরা করে যাচ্ছি। কোথাও প্রশ্নফাঁসের প্রমাণ পাওয়া গেলে সারা দেশে সে দিনের পরীক্ষা বাতিল করা হবে।
আমরা আশা করছি, এবার আর কোনভাবেই প্রশ্নফাঁস হবে না।’ এ সময় আদৌ প্রশ্ন ফাঁস হয়েছে কি না- তা যাচাই করে ব্যবস্থা নেওয়ার কথাও জানান নুরুল ইসলাম নাহিদ।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এবার সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে এসএসএসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তাই আমরা অনেক ঝুঁকির মধ্যে রয়েছি। কেউ যদি প্রশ্নফাঁসের মতো নোংরা কাজের মধ্যে জড়িত হয়, তাকে কোনভাবেই রেহাই দেওয়া হবে না।
এ বিষয়টি নিয়ে বিভিন্ন সংস্থা কাজ করছে। সন্দেহজনক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নজরদারির মধ্যে রাখা হয়েছে।’ শিক্ষক-অভিভাবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে মন্ত্রী বলেন, ‘আপনাদের কাছে অনুরোধ করছি, কেউ প্রশ্ন কেনাবেচার মধ্যে জড়িত হবেন না।
আমরা সুষ্ঠুভাবে পরীক্ষা শেষ করতে চাই। যদি প্রশ্নপত্রের মতো দেখতে এমন কিছু আদান-প্রদান করা হয়, তবে সেও প্রশ্নফাঁসের অপরাধে সাজাপ্রাপ্ত হবেন।’ ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ অভিভাবদের জন্য বাড়তি ভোগান্তি এমন অভিযোগ তুলে ধরলে শিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষার তো একটা নির্ধারিত সময় থাকবে।
এবার থেকে পরীক্ষার সময় কমিয়ে এনেছি। তাই ৩০ মিনিট আগেই বাধ্যতামূলক কেন্দ্রে প্রবেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এটি মাথায় নিয়ে সকলকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুরোধ জানান তিনি।’
আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হওয়া এই পরীক্ষা চলবে দুপুর একটা পর্যন্ত।
এ ছাড়া বিকালের পরীক্ষা অনুষ্ঠিত হবে দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত। এবার পরীক্ষায় ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। এর মধ্যে ১০ লাখ ২৩ হাজার ২১২ জন ছাত্র ও ১০ লাখ ৮ হাজার ৬৮৭ জন ছাত্রী রয়েছেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৭০ বার
সর্বশেষ খবর
- খেলাধুলায় সিলেটকে অনন্য উচ্চতায় নিয়ে যাব : সিসিক প্রশাসক
- সিলেট মহানগর জামায়াতের ২ দিনব্যাপী রুকন শিক্ষাশিবির
- সিলেটে যুবদল সভাপতি মোনায়েম মুন্না ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে
- সিলেটী উদ্যোক্তারা সিলেটকে পুরো বিশ্বে রিপ্রেজেন্ট করছেন : সিউক চেয়ারম্যান কয়েস লোদী
- এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ : এম এ মালিক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর