শিরোনামঃ-

» বালাগঞ্জে হুপ ফাউনন্ডেশন ট্রাস্ট ইউ.কে’র শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৩১. জানুয়ারি. ২০১৮ | বুধবার


Manual8 Ad Code
মোমিন মিয়া, বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জে হুপ ফাউনন্ডেশন ট্রাস্ট ইউ.কে’র উদ্যোগে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বালাগঞ্জ উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ঐয়া গ্রামের ২০০ জন গরিব শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন- হুপ ফাউনন্ডেশন ট্রাস্ট ইউ.কে’র সভাপতি মো. ছুরুক আহমদ, হাজি তফুর আহমদ, সাধারন সম্পাদক শেখ আতাউর রহমান, ছায়মা বেগম, সহ-সাধারন সম্পাদক কবির আহমদ, তামান্না ইয়াছমিন তাম্মি, সদস্য আব্দুস সামাদ জায়গীরদার, হারুন আহমদ (প্রবাসী), নজরুল ইসলাম, সুহেব আহমদ, মোমিন আহমদ মামুন প্রমূখ।
ট্রাস্টের সভাপতি জানান- ২০০৯ সালে প্রতিষ্ঠিত ১৩ সদস্য বিশিষ্ট এ ট্রাস্টের ৯ বছরে দেশের বিভিন্ন জায়গায় গরিব মানুষদের মাঝে ১০৯টি টিউবওয়েল, ১০০টি সেলাই মেশিন সহ চক্ষু অপারেশন এবং ঘর বানিয়ে দেওয়া হয়েছে।
সর্বশেষ ২০০ শীর্তাত মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র পাওয়া ঐ গ্রামের রহিমা বেগম কেঁদে কেঁদে সিলেট বাংলা নিউজ-কে বলেন “বাবারে ওউ পয়লা শীতর কাপড় পাইলাম, যে খুশি লাগের তারার লাগি বেশি করি দোয়া করমু”।
ট্রাস্টের সবাই এ ধরনের কার্যকম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৪০ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031