শিরোনামঃ-

» বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে ২ দিন ব্যাপী আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৮ এর উদ্বোধন

প্রকাশিত: ৩১. জানুয়ারি. ২০১৮ | বুধবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ বিজিবি সিলেট সেক্টরে অবস্থিত বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ আয়োজিত আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠান বুধবার (৩১ জানুয়ারি) সকাল ১০ টায় বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

কলেজ অধ্যক্ষ মো. ফয়জুল হক-এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক নিখিল রঞ্জন মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধিনায়ক, ৪১ বিজিবি ও সহ-সভাপতি, গভর্নিং বডি লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ বলেন- সুস্বাস্থ্য বজায় রাখতে যেমন খেলাধুলার কোন বিকল্প নেই, তেমনি খেলাধুলা মানুষের চরিত্র গঠনেও সাহায্য করে। খেলাধুলা মানুষকে সুশৃঙ্খল করে।

Manual7 Ad Code

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- সুষ্ঠু প্রতিযোগিতার মাধ্যমে প্রতিযোগী মনোভাব গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা ক্রীড়া কর্তকর্তা আল-আমিন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্মীয় শিক্ষক ফরিদ আহমদ, গীতা থেকে পাঠ করেন প্রভাষক নিখিল রুদ্র পাল। অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

Manual3 Ad Code

জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন, শপথ গ্রহণ,  মার্চপাস্ট এবং বেলুন উড়ানোর মধ্যে দিয়ে দুই দিন ব্যাপী আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

Manual2 Ad Code

প্রসঙ্গত, আগামী ১ জানুয়রি বিকাল ৩ টায় সমাপনী পর্ব ও পুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজিবি সিলেট’র সেক্টর কমান্ডার কর্নেল জাবেদ সুলতান, বিজিবিএমএস ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেক্টর কমান্ডার মহোদয়ের পত্নী-তানজিরা জাবেদ এবং অন্যান্য অতিথিবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ৭২৯ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031