শিরোনামঃ-

» সাহেবের বাজারে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ২৯. জানুয়ারি. ২০১৮ | সোমবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ পিপলস জেনারেল ইনফরমেশন সেন্টারের উদ্যোগে খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজারে গরীব ও অসহায় লোকদের মধ্যে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠান সোমবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত হয়।

পিপলস জেনারেল ইনফরমেশন সেন্টারের সভাপতি শফিউল আলম জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিহির হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন।

Manual3 Ad Code

তিনি বলেন- সিলেটসহ সদরে ১১০টি স্কুল নির্মাণ করা হয়েছে। উন্নয়নের মডেল শেখ হাসিনা সরকার সারা দেশে ১০০টি ইকোনমিক্স জোন করেছেন। তাছাড়া দেশে প্রায় ১৬ হাজার ক্লিনিক রয়েছে। দেশে চিকিৎসা সেবা বৃদ্ধি পাওয়ায় মৃত্যুহার অনেকাংশে হৃাস পেয়েছে।

বর্তমান সরকার দেশের উন্নয়নে যা করেছে তা বিশ্বের বুকের স্মরণীয় হয়ে থাকবে। তাই রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে আগামী নির্বাচনে আবারো ক্ষমতায় আনতে হবে।

Manual6 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিপলস জেনারেল ইনফরমেশন সেন্টারের সহসভাপতি সেলিনা মোমেন, সিলেট জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নিবাস রঞ্জন দাস, ৭নং ওয়ার্ডের মেম্বার মো. আনসার আলী, সদর উপজেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান।

Manual7 Ad Code

এসময় উপস্থিত ছিলেন- ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এস এম তারা মিয়া, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ইন্তাজ আলী, যুবলীগ নেতা মুক্তার খা, এমরান আলী তালুকদার, জুনেদ আহমদ, আব্দুস সালাম প্রমুখ।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫২৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30