শিরোনামঃ-

» দেশরত্ন শেখ হাসিনার সিলেট আগমণ উপলক্ষ্যে ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচারণা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৮. জানুয়ারি. ২০১৮ | রবিবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনা আগামী ৩০ জানুয়ারি সিলেট আগমণ উপলক্ষ্যে ও আলিয়া মাদ্রাসা মাঠের জনসভা সফলের লক্ষ্যে ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে গত ২৭ জানুয়ারি শনিবার রাতে কাজিরবাজার পয়েন্টে বিশাল প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হাসানের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এবং শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা রকি দেব এর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

Manual2 Ad Code

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, গাজী জাফর সাদেক কয়েছ, তুহিন কুমার দাস মিকন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. জাকির হোসেন, এডভোকেট নাসির উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, দপ্তর সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, প্রচার সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আজহার উদ্দিন জাহাঙ্গির, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এস.এম নুনু মিয়া, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সদস্য শান্তনু দত্ত শন্তু, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক অসিত কুমার শ্যাম সজল। ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ নেতা ট্রাস্টি চন্দন রায়, সহ-সভাপতি আব্দুস সোবহান নিশাদ, ফারুক আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মিহির দেব, প্রচার সম্পাদক রফিক আহমদ, দপ্তর সম্পাদক কিবরিয়া খান, সাংগঠনিক সম্পাদক রজত কান্তি গুপ্ত।

Manual3 Ad Code

এছাড়াও প্রচারণা সভায় উপস্থিত ছিলেন- মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ডা. রকিব জুয়েল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের পরিবেশ সম্পাদক জয় দেব, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোসাদ্দেক আহমদ মুসা, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাওয়াদ খান, সাবেক সহ সম্পাদক জাকারিয়া উল হক, ইলিয়াছী শাহীন, সাবেক সদস্য ইবাদ খান দিনার, মহানগর ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান সারওয়ার, ওয়ার্ড কৃষকলীগের আহ্বায়ক আব্দুল আলিম, ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সুমন আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক অমর চন্দ দাস, সাংগঠনিক সম্পাদক অপু কর, কামাল আহমদ, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি বিজন চন্দ্র দাস, সহ সভাপতি অর্জুন গৌর, জাহিদ এনাম সাব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কৃষ্ণ রায়, সাংগঠনিক সম্পাদক মো. আলী রিয়াদ, হৃদয় ঘোষ অনিক, রিয়াদ আহমদ, মতিন আহমদ নাইস, ফাহিম আহমদ, সাজন আহমদ, আহাদ আহমদ, সালেহ আহমদ, নাসির হোসেন সানজিদ, ফারদিন আহমদ, কাদির আহমদ, মো. রবিউল ইসলাম রবি বখত, তুষার আহমদ, শেখ আহমদ জাহেদ, সৈয়দ তায়েফ, রাকিন, সুজন আহমদ, জামাল খান, ধনু, আনোয়ার, কামরুল, ২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সুমন দাস প্রমুখ। সভায় আগামী ৩০ জানুয়ারি নগরীর কাজির বাজার পয়েন্টে সমবেত হয়ে মিছিল সহকারে আলিয়া মাদ্রাসার জনসভায় যোগদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬৩ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930