শিরোনামঃ-

» প্রধানমন্ত্রীর আগমনকে অভিনন্দন জানিয়ে বঞ্চিত শিশু কিশোর অধিকার পরিষদের আলোচনা সভা

প্রকাশিত: ২৫. জানুয়ারি. ২০১৮ | বৃহস্পতিবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমনকে অভিনন্দন জানিয়ে বঞ্চিত শিশু কিশোর অধিকার পরিষদ, সিলেটের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

বুধবার (২৪ জানুয়ারি) নগরীর জিন্দাবাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

Manual4 Ad Code

আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন বঞ্চিত শিশু কিশোর অধিকার পরিষদ, সিলেটের সভাপতি জাদুশিল্পী মো. বেলাল উদ্দিন।

Manual8 Ad Code

আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন- বিশিষ্ট যুব সংগঠক বাবু মনোরঞ্জন তালুকদার, হাকীম দেলোয়ার হোসেন, হাকীম ছাদুল্লাহ বাচ্চু, সুরঞ্জিত বর্মণ, শফিকুর রহমান শফিক, জাভেদ আহমদ, সাংবাদিক খালেদ মিয়া, ইফসুফ সেলু, হুমায়ুন রশিদ শাহিন, আশরাফ খান, আমির হোসেন, আফিক মিয়া প্রমুখ। সভা পরিচালনা করেন হাফিজুর রহমান সানি।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের মানুষের ভাগ্যোন্নয়নে শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন। তার নেতৃত্বে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। হাওরপাড়ের মানুষের দুর্দিনে পরম মমতা নিয়ে তিনি তাদের পাশে দাড়িয়েছিলেন। এ মহান নেত্রী সিলেট আসায় সিলেটবাসী আনন্দিত।

Manual8 Ad Code

সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধেও সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীভাবে পালনের জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৫৯ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930