শিরোনামঃ-

» কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত: ২৫. জানুয়ারি. ২০১৮ | বৃহস্পতিবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০১৮ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি দেওয়ান গোলাম রব্বানী চৌধুরীর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক কামরুন নাহার শফিক ও আনোয়ারা বেগমের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানার খানুম।

এ সময় তিনি বলেন- খেলাপড়ার পাশাপাশি খেলাধুলা শারিরীক ও মানসিক ভাবে বিকশিত করে। শিক্ষার পাশাপাশি ছুটে চলা জীবনে একটুখানি বিরতিতে খেলাধুলার বিকল্প আর কিছু হতে পারেনা। পাশাপাশি শারীরিক ও মানসিক কিছুটা প্রশান্তি ও বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তিনি আরো বলেন, এই প্রাচীনতম বিদ্যালয়ের জন্য আমার যতটুকু সহযোগিতার প্রয়োজন তা করে যাবো। বর্তমান প্রধানমন্ত্রী পুরুষের পাশাপাশি নারীরা শিক্ষিত হয়ে প্রধানমন্ত্রীর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়তে বিশেষ ভূমিকা রাখবে।

Manual7 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু সাফায়াত মুহাম্মদ শাহেদুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরা ঘোষ।

Manual5 Ad Code

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আহমেদ হান্নান, আব্দুল হান্নান খান আনোয়ার, মো. ফজলুল হক চৌধুরী, মো. খুর্শেদ, নাজেহা পারভীন প্রমুখ।

Manual2 Ad Code

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সুমাইয়া আক্তার, গীতা পাঠ করেন অনন্যা দাস ঐশি, বাইবেল পাঠ করেন ছবি স্নাল, ত্রিপিটক পাঠ করেন পুস্পিতা বড়ুয়া।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৬৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30