শিরোনামঃ-

» বারখলা রুপালী যুবসংঘের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত: ২২. জানুয়ারি. ২০১৮ | সোমবার

Manual4 Ad Code

সিলেট বাংলা নিউজ স্পোর্টস সংবাদঃ সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবি ও আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী জননেতা এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন- অপসংস্কৃতির আগ্রাসনে আমাদের তরুণ প্রজন্ম আজ নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে।

Manual1 Ad Code

তাই তাদেরকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলা অগ্রনী ভুমিকা পালন করতে পারে। খেলাধুলা তরুণ প্রজন্মের শারীরিক উৎকর্ষতা সাধনের পাশাপাশি নৈতিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে।

Manual4 Ad Code

রবিবার (২১ জানুয়ারি) সিলেট সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডের দক্ষিণ সুরমা বারখলা রুপালী যুবসংঘের উদ্যোগে অনুষ্ঠিত ১ম মিনিবার নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual7 Ad Code

বারখলা ফুটবল মাটে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট সিটি কর্পোরেশনের ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর ও প্যানেল মেয়র এডভোকেট রোকশানা বেগম শাহনাজ এবং ২৫নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলার পদপ্রার্থী কফিল উদ্দিন আলমগীর ও সমাজসেবী মাওলানা মুজিবুর রহমান।

রুপালী যুবসংঘের সভাপতি ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- এলাকার বিশিষ্ট মুরব্বী মোস্তফা আহমদ, কায়েস্তরাইলের বিশিষ্ট মুরব্বী জুনেদ আহমদ, সামাদ আহমদ ও সাহেদ আহমদ, বারখলার মালেক আহমদ, যুব সংঘের সহ-সভাপতি শাহজাহান আলম শাহীন, সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিপু, সাংগঠনিক সম্পাদক রিমন আহমদ, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সুফি, অর্থ সম্পাদক রাহিম আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক রাকিব আলী টিপু, শিক্ষা সম্পাদক বিপ্লব আহমদ, ক্রীড়া সম্পাদক সাহেদ আহমদ জীবন, সহ-ক্রীড়া সম্পাদক আলমাছ আলী ও সোহেল আহমদ।

উদ্বোধনী টুর্নামেন্টে ধারাভাষ্য প্রদান করেন-বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিলেট জেলা ধারাভাষ্যকার সমিতির সাধারণ সম্পাদক রেফারী কামরান আহমদ।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬২৭ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930