শিরোনামঃ-

» সিলেট ৪র্থ আন্তর্জাতিক বাণিজ্যমেলা- ২০১৭ এর ২য় পর্বের র‌্যাফেল ড্র

প্রকাশিত: ২১. জানুয়ারি. ২০১৮ | রবিবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ নগরীর শাহী ঈদগাহ্ সিলেট সদর উপজেলা মাঠে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) কর্তৃক আয়োজিত চলমান সিলেট ৪র্থ আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০১৭ এর প্রবেশ টিকিটের উপর ২য় পর্বের র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

শনিবার (২০ জানুয়ারি) রাত ১০টায় র‌্যাফেল ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতিসংঘের বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন।

Manual3 Ad Code

আরো উপস্থিত ছিলেন- এসএমসিসিআই এর ১ম সহ-সভাপতি ও বাণিজ্যমেলা আয়োজক কমিটির আহবায়ক আব্দুল জব্বার জলিল, সাবেক পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, মাওলানা খায়রুল হোসেন, বর্তমান পরিচালক মাহবুবুর রহমান, কাউন্সিলার আজাদুর রহমান আজাদ, টুলটিকর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী হোসেন, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাবেদ সিরাজ, এসএমসিসিআই এর সদস্য ও বাণিজ্যমেলার প্রধান সমন্বয়কারী এম এ মঈন খাঁন বাবলু, এসএমসিসিআই এর সচিব মো. জাহাঙ্গীর হোসেন, হাজী আব্দুল গফফার প্রমুখ। ২৪৫৭৬ নং টোকেনে ১৩০৫ সিসি টাটা ইন্ডিকো একটি কার প্রথম বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়। ৪১৩৪ টোকেনে বিজয়ী সুজন আহমদ ২য় পুরস্কার হিসেবে একটি মোটর সাইকেল পান।

Manual4 Ad Code

এছাড়াও র‌্যাফেল ড্র অনুষ্ঠানে মোট ৩৬ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪৩ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930