- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» এএনজেল ইনটি সেন্টারের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা
প্রকাশিত: ৩১. ডিসেম্বর. ২০১৭ | রবিবার
স্টাফ রিপোর্টারঃ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, মানুষ ইদানীংকালে নিজের জন্মদিন পালন করেন নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে।
কিন্তু এ ক্ষেত্রে ব্যতিক্রম এবং অনুকরণীয় দৃষ্টান্ত পালন করলেন নাক, কান, গলা ও হেড-নেক লেজার সার্জন ও এনজেএল ইএনটি সেন্টারের চেয়ারম্যান ডা. নূরুল হুদা নাঈম।
তিনি তার জন্মদিনে আয়োজন করেছেন ফ্রি কানের পর্দা অপারেশন এবং ফ্রি প্লাস্টিক সার্জারীর। সমাজের দরিদ্র ও অসহায় রোগীদের জন্য তিনি এ মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন।
এটি নিঃসন্দেহে ব্যতিক্রমী ও প্রশংসা পাওয়ার যোগ্য। সমাজের প্রতিটি স্তরের বিশিষ্টজনরা যদি এরকম উদ্যোগ গ্রহণ নিজেদের জন্মদিনে অন্তত একটি ভালো কাজ উপহার দেন। তবে সমাজের অনেক উপকৃত হবে।
তিনি শনিবার (৩০ ডিসেম্বর) বিকালে নগরীর কাজলশাহ এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট নগরীর কাজলশাহ এলাকার এনজেএল ইএনটি সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর এডভোকেট রেজাউল করিম তালুকদারের সভাপতিত্বে ও সানজিদা সরকারের পরিচালনায় বিনামূল্যের এই সার্জারী আয়োজন উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরোও বলেন- ডা. নুরুল হুদা নাঈম একজন গুণী মানুষ।
তার মধ্যে মানবসেবার মনমানসিকতা সর্বদা কাজ করে। তিনি সবসময় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন।
ডা. নুরুল হুদা নাঈমের জন্মদিনকে ঘিরে সমাজের অসহায় মানুষদের কল্যাণে আয়োজিত বিনামূল্যে কানের পর্দা অপারেশন ও প্লাস্টিক সার্জারীর আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকালে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক, শিশু বিশেষজ্ঞ ডা. আফছার উদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- নাক, কান, গলা ও হেড-নেক লেজার সার্জন ও এনজেএল ইএনটি সেন্টারের চেয়ারম্যান ডা. নূরুল হুদা নাঈম।
বক্তব্য রাখেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. মো. আব্দুল হাফিজ শাফী, সমাজসেবী মুরন আহমদ ও মাসুক আহমদ।
অনুষ্ঠানে বিনামূল্যে সেবা গ্রহণের জন্য রেজিস্ট্রেশনকারী রোগী ও তাদের স্বজনরা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে নগরীর কাজলশাহ এনজেএল ইএনটি সেন্টারের সামনে থেকে ফ্রি কানের পর্দা অপারেশন ও ফ্রি প্লাস্টিক সার্জারীর কার্যক্রমের প্রচারণা উপলক্ষ্যে ‘আসুন জন্মদিনে একটি ভালো কাজ করি শীর্ষক’ এক প্রচারণা শোভাযাত্রা শুরু হয়।
শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাজলশাহে গিয়ে শেষ হয়। এনজেএল ইএনটি সেন্টারের চেয়ারম্যান ডা. নূরুল হুদা নাঈমের নেতৃত্বে শোভাযাত্রায় চিকিৎসক, নার্স ও সেবিকারা অংশ নেন।
তালিকাভুক্ত রোগীদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের শারমীন বেগম (১৪), লামাকাজির ফাতেমা বেগম (১২), নবীগঞ্জের রুলি আক্তার (১৭), মধুশহীদের সুমনা বেগম (১৭), উপশহরের সিয়াম খান (১৩) ও জাহানারা বেগম (৩৫০, গোলাপগঞ্জের স্বপ্না বেগম (৪০) প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৫৬ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর