শিরোনামঃ-

» বিয়ানীবাজার প্রিমিয়ার লীগের উদ্বোধন

প্রকাশিত: ৩০. ডিসেম্বর. ২০১৭ | শনিবার


Manual6 Ad Code

বিয়ানীবাজার প্রতিনিধিঃ গোলাবশাহ্  কিশোর সংঘের আয়োজনে বিয়ানীবাজার প্রিমিয়ার লীগ (বিপিএল) পঞ্চম- হরগোবিন্দ উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকাল ৩টায়  উদ্বোধন হয়।

Manual7 Ad Code

এর আগে শহরে এক বিশাল আনন্দ র‌্যালি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। গোলাবশাহ্ কিশোর সংঘের সভাপতি আফজাল হোসেন সাজুর সভাপতিত্বে ও আকবর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম চৌধুরী।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

Manual3 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খান, পৌর মেয়র আব্দুস শুকুর, জাতীয় ধারা ভাষ্যকার জামিলুর রহমান, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম, রেজাউল করিম নাচন প্রমুখ।

Manual1 Ad Code

আয়োজিত টুর্নামেন্টে ১০টি দল অংশগ্রহণ করে।

Manual1 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ছন্দে নিত্যালয় সিলেটের শিল্পীবৃন্দ নৃত্য পরিবেশন করেন।

এছাড়াও গান পরিবেশন করে জনপ্রিয় শিল্পী কিশোর পলাম, আইডল ইমন, বন্যা , ক্যাপা বাউল সরোয়ার প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৪৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30