শিরোনামঃ-

» শেখঘাট সমাজ সেবা যুবসংঘের আলোচনা সভা

প্রকাশিত: ২৭. ডিসেম্বর. ২০১৭ | বুধবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন- জঙ্গীবাদ ও মৌলবাদ দেশ থেকে উচ্ছেদ করে অসাম্প্রদাায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেশকে শান্তির জনপদে রূপান্তরিত করতে আওয়ামী লীগ সরকার পিছপা হবে না।

তিনি আরো বলেন- শিক্ষার মান উন্নয়নে আওয়ামী লীগ সরকার চুপ করে নেই; শিক্ষার মান উন্নয়নে সরকার বদ্ধ পরিকর। শিক্ষার মান নিশ্চিত করতে সরকার দিন-রাত কাজ করছে।

শুধু শিক্ষা খাতেই নয়, প্রত্যেকটি খাতেই ব্যাপক উন্নয়ন করেছে এ আওয়ামীলীগ সরকার। বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামীলীগকে বিজয়ী করে ক্ষমতায় আনতে হবে। তাহলেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়।

Manual3 Ad Code

রবিবার (২৪ ডিসেম্বর) নগরীর শেখঘাট সমাজ সেবা যুবসংঘের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা পুরস্কার ও শীতবস্ত্র বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

Manual1 Ad Code

শেখঘাট সমাজ সেবা যুব সংঘ-এর সভাপতি রেদওয়ান আহমদের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য শাহিদ মিয়া এবং আফজল আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ১২নং ওয়ার্ড কাউন্সিলর সিকন্দর আলী, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, সিলেট সদর মৎস আড়ৎ সমবায় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী কবির আহমদ, আছকির আহমদ, মাসুদা সুলতানা শাকি, জেলা যুবলীগ নেতা সাজলু লষ্কর, শাহিন আহমদ।

Manual4 Ad Code

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শেখঘাট সমাজ সেবা যুবসংঘের সাধারণ সম্পাদক খোকন আহমদ, সহ-সভাপতি মো. সায়েম শাহ, সাংগঠনিক সম্পাদক কামরুল আহমদ, প্রচার সম্পাদক রাজন আহমদ, বদর, প্রেমা, আহাদ, সোহেল, মিজু, ইসমাইল, আজিম, শুভ, পারবেজ প্রমুখ।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৮০১ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930