শিরোনামঃ-

» বঞ্চিত শিশুদের নিয়ে তারায় তারায় দিপ শিখা অনুষ্ঠানের পুরস্কার বিতরণ

প্রকাশিত: ২৫. ডিসেম্বর. ২০১৭ | সোমবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ তারায় তারায় দিপ শিখা, ছন্দে আনন্দে বিকশিত হোক শৈশব ও কৈশোর। এই শ্লোগানকে সামনে রেখে ব্র্যাক শিক্ষা কর্মসূচির সিলেট ও সুনামগঞ্জ জেলার সাধারণ ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে দিন ব্যাপী অনুষ্ঠান মালা অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

রবিবার (২৪ ডিসেম্বর) সিলেট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গান, কবিতা আবৃতি, নৃত্য সহ-নানা বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন- সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।

Manual8 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন- ব্র্যাক শিক্ষা কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মাখন বড়াল, সুব্রত দাস, সিনিয়র এলাকা ব্যবস্থাপক কোহিনূর বেগম, আব্দুর রশিদ, হিমাংশু পাল প্রমূখ।

Manual2 Ad Code

 প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেন- সরকার সুবিধা বঞ্চিত মানুষের জন্যে নানা কর্মসূচি গ্রহন করেছে। বিশেষ করে চা-জনগোষ্টি, হাওর পারে বসবাসরত এবং ক্ষুদ্র সম্প্রদায়ের মানুষের জীবন মান এখন অনেক উন্নত হয়েছে।

এ ধারা অব্যাহত থাকলে সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে দেশ একটি উন্নত দেশে পরিনত হবে।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১০৭৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930