- আগামীকাল সিলেট সফরে আসছেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
- ভেজিটেবল মার্কেট ট্রেড সেন্টার ও হাজী নওয়াব আলী সবজি মার্কেটের যৌথ ‘সাল পরবর্তী আলোচনা সভা’
- বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনারের বৈঠক
- সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী
- কবি শেরাম নিরঞ্জনের মাতা আর নেই
- সিটি মডেল স্কুলে শিক্ষক ও অভিভাবক সমাবেশ
- বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে সংবর্ধনা
- ৫৫ বছর আশ্বাসে আটকে থাকা সেতু নির্মাণের উদ্যোগ এমপি এমরান চৌধুরীর
- সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত
- রাজনৈতিক প্রতিহিংসায় আটকে পড়া বড়চক বিদ্যালয় জাতীয়করণ সময়ের দাবি
» সিলেট ফিল্ম সোসাইটির আয়োজনে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শিত
প্রকাশিত: ১৮. ডিসেম্বর. ২০১৭ | সোমবার
স্টাফ রিপোর্টারঃ মহান বিজয় দিবস উপলক্ষ্যে রবিবার (১৭ ডিসেম্বর) সিলেট ফিল্ম সোসাইটির উদ্যোগে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে প্রতি বছরের ন্যায় এবারও সিলেট ফিল্ম সোসাইটির উদ্যোগে এ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। সর্বস্তরের মানুষের মধ্যে মহান স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এমন আয়োজন নিয়মিত করা হয় বলে জানান আয়োজকরা।
ফিল্ম সোসাইটির আহ্বায়ক নিরঞ্জন দে যাদু সভাপতিত্বে ও সদস্য আবু বকর আল আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার, সিলেট মহানগর ইউনিট ভবতোষ রায় বর্মণ রানা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিলেট জেলার সহ-সভাপতি শামসুল আলম সেলিম এবং সম্মিলিত নাট্যপরিষদ,সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- সিলেট ফিল্ম সোসাইটির সদস্য সচিব অসিত বরন দাশ গুপ্ত। ধন্যবাদজ্ঞাপন করেন সিলেট ফিল্ম সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য নাজিকুল রানা।
এছাড়াও উপস্থিত ছিলেন- সাঈদ মেহেদি সাদী, সদস্য নাকিব চৌধুরী, তূর্য তালুকদার, অলি রাহমান এবং নাজমুল হোসেন ইমন ও সিলেটের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক কর্মীবৃন্দ।
প্রদর্শনীতে দেখানো হয় চাষী নজরুল ইসলাম পরিচালিত মুক্তিযোদ্ধ ভিত্তিক বাংলা চলচ্চিত্র “ওরা এগারোজন”।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৯২ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


