শিরোনামঃ-

» বালাগঞ্জে রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন!

প্রকাশিত: ১৮. নভেম্বর. ২০১৭ | শনিবার


Manual7 Ad Code

আতাউর রহমান কাওছার, ওসমানিনগর প্রতিনিধিঃ বন ও পরিবেশ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন- বর্তমান সরকারের প্রযুক্তি ও সচেতনতার ফলে গ্রামের মানুষরাও সার্বিক দিকে এগিয়েছে।

Manual4 Ad Code

যেকোন ব্যাক্তিই আজ ভাল-মন্দের বিচারের মাধ্যমে যথাযথ মর্যাদায় অভিষিক্ত করতে পারদর্শীতা দেখাতে সক্ষম হচ্ছেন। গ্রামীন জনপদের যোগাযোগ সমস্যা সহ সার্বিক ক্ষেত্রে উন্নয়ন সাধিত হচ্ছে।

Manual5 Ad Code

পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির শাসন আমালে অগ্রাধিকার ভিত্তিত্বে গ্রামীন জনপদের ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। এরই ধারাবাহিকতায় আমি লাঙ্গল প্রতিক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে বালাগঞ্জ-ওসমানীনগর ও বিশ্বনাথের প্রতিটি গ্রামীন জনপদের খোঁজ-খবর নিয়ে উন্নয়নের অক্লান্ত চেষ্ঠা চালিয়ে যাচ্ছি।

ফলে বিগত দিনে অত্র অঞ্চলের যে উন্নয়ন সাধিত হয়েছে তা বিগত কোন সংসদ সদস্যের আমলেও হয়নি।

Manual7 Ad Code

শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় বাজার-কালাবাড়ি বাজার রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

Manual1 Ad Code

অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সদস্য হরেশ চন্দ্র দাস, বোয়ালজুড় ইউনিয়ন জাপা’র সভাপতি মতছির আলী, সাধারণ সম্পাদক মোর্শেদ আহমদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক দীপক লাল পুরকায়স্থ পলাশ, পূর্ব পৈলনপুর ইউনিয়ন জাপার সভাপতি শেখ ছমরুজ্জামান, সাধারণ সম্পাদক মজাহিদ আহমদ, সমাজকর্মী এ আর কাওছার, জাপা নেতা বাবলু মিয়া, রুমেল হক, গিয়াসউদ্দিন, রফিক খান, আলফু মিয়া প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৮৫৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30