শিরোনামঃ-

» পুলিশ কমিশনা’র আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত: ১৮. অক্টোবর. ২০১৭ | বুধবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার ঘোষনা করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) দুপুরে নগরীর সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের হল রুমে সড়ক পরিবহন মালিক শ্রমিক ও প্রশাসনের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

Manual3 Ad Code

বৈঠকে পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া হামলাকারীদের গ্রেফতার ও তাদের ব্যবহৃত অস্ত্র উদ্ধারের আশ্বাস দিলে মালিক শ্রমিক ইউনিয়নের নেতারা ধর্মঘট প্রত্যাহার করার সিদ্ধান্ত গ্রহন করেন।

Manual4 Ad Code

এসময় উপস্থিত ছিলেন- উপ-কমিশনার সদর ও প্রশাসন রেজাউল করিম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বাসুদেব বনিক, উপ-পুলিশ কমিশনার (উত্তর) ফয়সল মাহমুদ, ডিসি ট্রাফিক তোফায়েল আহমদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিভূতিভোষন বড়ুয়া, এসি শাহপরান ইসমাইল হোসেন, এসি দক্ষিণ সুরমা মোস্তাফিজুর রহমান, এসি সিটিএসপি রফিকুল ইসলাম, ওসি দক্ষিণ সুরমা খাইরুল ইসলাম, ওসি শাহপরান আখতার হোসেন, মালিক সমিতির পক্ষ থকে উপস্থিত ছিলেন সভাপতি আলহাজ্ব জমির উদ্দিন, সিলেট জেলা ট্রাক-কাভার্ড-ভ্যান সভাপতি দিলু মিয়া, কার্যকরী সভাপতি আব্দুল সালাম, মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক জুনু মিয়া, সহ-সভাপতি হেলাল আহমদ, রাজন মিয়া, আব্দুর রহিম, কাউসার আহমদ মাখন, সহ-সাংগঠনিক সম্পাদক শেখু মিয়া, ১৪১৮ কেশিয়ার মানিক মিয়া,  সহ-সভাপতি সাহা জামান প্রমুখ।

Manual3 Ad Code

গত মঙ্গলবার কদমতলী বাস টার্মিনালে শ্রমিকদের উপর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সড়ক পরিবহন মালিক শ্রমিক ইউনিয়ন ধর্মঘটের ডাক দেয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮৬ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930