শিরোনামঃ-

» খাদিমপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বেলালকে হত্যার চেষ্টার প্রতিবাদে ইউনিয়নবাসীর অবহিতকরণ সভা

প্রকাশিত: ১৭. অক্টোবর. ২০১৭ | মঙ্গলবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ ৪নং  খাদিমপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বেলালকে প্রাণে মারার উদ্দেশ্যে ১৩ অক্টোবর সন্ধ্যায় হক কমিউনিটি সেন্টারের সামনে অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালায় একদল সন্ত্রাসী।

Manual2 Ad Code

এ উপলক্ষ্যে খাদিমপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে সোমবার (১৬ অক্টোবর) বিকেলে বেলাল আহমদের বাড়িতে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

সভায় নজরুল ইসলাম বেলাল সর্বস্তরের ইউনিয়নবাসীকে অবগত করতে সভার মধ্যস্থলে একটি লেপটপের মাধ্যমে যারা ঘটনাকারী তাদের বিষয় তুলে ধরেন এবং তিনি বলেন- যারা তাকে প্রাণে মারার উদ্দেশ্যে একদল সন্ত্রাসী দিয়ে  হামলা চালিয়েছে তার ভিডিও ফুটেজ এর মাধ্যমে প্রমাণ পাওয়া যাবে এবং ঘটনার আধা ঘন্টা আগে সন্ত্রাসীরা মিটিং করে অস্ত্র শস্ত্র নিয়ে বের হয়।

Manual2 Ad Code

সাবেক ইউপি সদস্য সিরাজ উদ্দিনের পরিচালনায় অবহিতকরণ সভায় সভাপতির বক্তব্যে ৪নং খাদিমপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফরোজ মিয়া বলেন- এ ধরণের ঘটনা কখনও এই ইউনিয়নে হয়নি। কিন্তু যারা এ ঘটনা ঘটিয়েছে তাদেরকে প্রতিহত করতে আমরা সর্বস্তরের ইউনিয়নবাসী প্রস্তুত রয়েছি।

তিনি বলেন- আপনি দল করেন আওয়ামীলীগ। জেলা ও মহানগরের সভাপতিকে বিষয়টি অবহিত করে জরুরীভাবে আমাদের সর্বস্তরের ইউনিয়নবাসীকে বিষয়টি জানান। যদি এ বিষয় নেতাকর্মীরা সমাধাণ করতে পারেন তাহলে আমরা অত্যন্ত খুশী হবো। তা না হলে আমরা ইউনিয়নের সর্বস্তরের মানুষ এর জবাব দিতে বাধ্য হব।

সভায় বক্তব্য রাখেন- এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুল হক, সাবেক মেম্বার মঞ্জুর আহমদ মঞ্জু, আব্দুল বাছিত, বর্তমান মেম্বার বদরুল ইসলাম আজাদ, সাইদুর রহমান এনাম, সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ডালিম, মাসুম আহমদ চৌধুরী, আইয়ূব আলী আনা মিয়া, মাছুম আহমদ চৌধুরী, ভেড়াই মিয়া, মানিক মিয়া প্রমুখ।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬২২ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930