শিরোনামঃ-

» সিলেটে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ১৫. অক্টোবর. ২০১৭ | রবিবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন- গণতন্ত্রের ফিনিক্স পাখি আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কোন ষড়যন্ত্র হলে অবৈধ সরকারকে কঠোর মুল্য দিতে হবে। বিএনপি চেয়ারপার্সন ও ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি সরকারের বাকশালী রাজনৈতিক চরিত্রের নগ্ন বহিঃপ্রকাশ। দেশনেত্রীকে গ্রেফতারের ষড়যন্ত্র করা হলে সারাদেশে আগুন জ্বলবে। এই আগুনে পুড়ে অবৈধ বাকশালী সরকারের মসনদ পুড়ে চাই হবে। অবিলম্বে জারিকৃত গ্রেফতারী পরোয়ানা বাতিল করতে হবে।

তিনি শনিবার (১৪ অক্টোবর) বিএনপির কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসুচীর অংশ হিসেবে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রমুলক মামলায় গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual1 Ad Code

উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাবুদ্দিনের সভাপতিত্বে সাধারন সম্পাদক শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ খান, বিএনপি নেতা আজির উদ্দিন, বোরহান উদ্দিন, এনামুল হক মাক্কু, জেলা ছাত্রদলের ১ম যুগ্ম-সাধারন সম্পাদক মকসুদ আহমদ, বিএনপি নেতা নছির মিয়া, জিলা মিয়া মেম্বার, মুহিবুর রহমান মুহিব, সাহেদুল ইসলাম বাচ্চু, আব্দুর রহিম, আশরাফ বাহার, মঈনুল ইসলাম মঞ্জু, আব্দুল হান্নান, শামসুর রহমান শামীম, আব্দুল মন্নান, মকসুদুল করিম নোহেল, ইসলাম উদ্দিন, ফখরুল ইসলাম রুমেল, ওলীউর রহমান ওলী, চান্দ আলী, শাহ আব্দুল মুকিত, সাদেক আহমদ, আব্দুল মন্নান, নিজাম উদ্দিন, ফয়জুল ইসলাম, রুহেল আহমদ কালাম, আজাদ মিয়া, এনামুল হক, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল ইবনে রাজা, ছাত্রদল নেতা রাসেল আহমদ, মাহমুদুর রহমান বাবর, আতাউর রহমান, কবির আহমদ উজ্জল, আরিফুর রহমান টিপু, সাহেল শাহ, মিনার হোসেন লিটন, আজিজুর রহমান লায়েক, বদরুল আলম, আশরাফ আহমদ, এনামুল হক টিপু, ছোরাব আলী, আব্বাস মিয়া ও শাহীন আহমদ প্রমুখ।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬০০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930