শিরোনামঃ-

» যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল নেতা জাহেদ’র বাসায় তল্লাসী : সিলেট জেলা ও মহানগর বিএনপির নিন্দা

প্রকাশিত: ১১. অক্টোবর. ২০১৭ | বুধবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ তালুকদারের সিলেট নগরীর হাউজিং এস্টেটস্থ বাসায় পুলিশী তল্লাসী।

Manual5 Ad Code

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (৯ অক্টোবর) রাত আনুমানিক ৮টার সময় বিমানবন্দর থানা পুলিশ বিভিন্ন রাজনৈতিক মামলার ওয়ারেন্টে ও বাড়ির মালামাল ক্রোকের আদেশ নিয়ে বাসায় তল্লাসী ও পরিবার সদস্যদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করে।

Manual3 Ad Code

সাবেক ছাত্রদল নেতা যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহেদ তালুকদারের বাসায় আইনশৃঙ্খলাবাহিনীর তল্লাসীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

Manual3 Ad Code

মঙ্গলবার (১০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন- অবৈধ সরকার বিরোধী দলের নেতা কর্মীদের উপর দমনপীড়ন চালিয়ে ক্ষমতা দীর্ঘ স্থায়ী করার পরিকল্পনা করছে যা জাতীয়তাবাদী শক্তি প্রতিহত করবে। অবিলম্বে জাহেদ তালুকদার সহ বিরোধী দলের সকল নেতা কর্মীদের বাসা বাড়িতে তল্লাসীর নামে হয়রানী বন্ধের দাবী জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪৩ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031