শিরোনামঃ-

» মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা; নির্যাতনের প্রতিবাদে তেমুখীতে মানববন্ধন

প্রকাশিত: ১৬. সেপ্টেম্বর. ২০১৭ | শনিবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ মিয়ানমারে সামরিক বাহিনী কর্তৃক নির্বিচারে রোহিঙ্গা মুসলিমদের গণহত্যা, ধর্ষণ, পুড়িয়ে মারা ও নির্যাতনের  প্রতিবাদে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন তেমুখী বাইপাস পয়েনট সংলগ্ন হাজী মো. সুন্দর আলী জামে মসজিদের সামনে জুমার নামাজ শেষে বড়গাঁও জামে মসজিদের ঈমাম ও খতীব মাওলানা গোলাম রব্বানীর উদ্যোগে ও বৃহত্তর তেমুখী সংলগ্ন এলাকার সচেতন তাওহীদী জনতার আয়োজনে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে হাজী মো. সুন্দর আলী জামে মসজিদের ঈমাম ও খতীব মাওলানা মুফতী আরিফুজ্জামান সাহেবের সভাপতিত্বে ও সাহেবের গাঁও জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা এমদাদ উল্লাহ সাহেবের পরিচালনায় বড়গাঁও জামে মসজিদ, শেখ পাড়া জামে মসজিদ, কুমার গাঁও জামে মসজিদ,চরুগাঁও জামে মসজিদ, হায়দর পুর জামে মসজিদ, শাহপুর জামে মসজিদ, পীরপুর জামে মসজিদ, নানু মিয়া জামে মসজিদ, সাহেবের গাঁও জামে মসজিদ, টুকের গাঁও জামে মসজিদের মুসল্লিয়ান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন- মিয়ানমারে নির্বিচারে রোহিঙ্গা মুসলিমদের গণহত্যা, ধর্ষণ, পুড়িয়ে মারা ও শিশু নির্যাতন বন্ধের জন্য জোরালো প্রতিবাদে জানিয়ে বলেন, অবিলম্বে এসব হত্যাকান্ড ও নির্যাতন বন্ধ করতে হবে। তারা এ বিষয়ে জাতিসংঘকে এগিয়ে এসে সমস্যার সমাধানের জোর দাবী জানান।

Manual7 Ad Code

এসময় বক্তারা আরও বলেন- বাংলাদেশে প্রবেশকারী অসহায় রোহিঙ্গাদের স্থান দেওয়ার পাশাপাশি তাদের সকল ভররণ পোষণের ব্যবস্থা নেয়ায় জন্য বর্তমান সরকারের  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৯৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30