শিরোনামঃ-

» অপহরণের দায়ে যুবক আটক

প্রকাশিত: ১৭. আগস্ট. ২০১৭ | বৃহস্পতিবার

Manual4 Ad Code

ওসামানীনগর প্রতিনিধিঃ সিলেটের ওসমানীনগর উপজেলা থেকে অপহরনের দায়ে সোমবার (১৪ আগস্ট) দিবাগত রাতে মো. রফু মিয়া ওরফে রফু (২৩) নামের এক যুবককে র‌্যাব-৯ এর সদস্যরা আটক করেছে।

Manual3 Ad Code

ওই যুবক উপজেলার গদিয়ারচর গ্রামের তোতা মিয়ার পুত্র। র‌্যাব অপহৃত নাসির মিয়াকেও উদ্ধার করেছে।

র‌্যাবের-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ১৪ আগস্ট বিল্ডিংয়ের রাজ মিস্ত্রির কাজ দেওয়ার কথা বলে রফু তার ব্যবহৃত মোবাইল ফোন হতে উদ্ধারকারীর ব্যক্তিগত মোবাইলে ফোন দেয়।

Manual3 Ad Code

ফোন পেয়ে ওই দিন রাত ১১টায় হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার নাসির মিয়া গোয়ালাবাজার প্রধান সড়কের ফুলকলি সুইটসের সামনে হাজির হন। কথা-বার্তার একপর্যায়ে রাত ১১টা ২৫ মিনিটের দিকে অজ্ঞাতনামা ৩/৪ জন লোক দু’টি সিএনজি অটোরিক্সাযোগে ঘটনাস্থল থেকে তাকে (নাসির) অপহরণ করে নিয়ে যায়।

Manual7 Ad Code

খবর পেয়ে র‌্যাব-৯ এর সদস্যরা অভিযান চালিয়ে ওই দিন রাতে রফু মিয়াকে আটক করে এবং অপহৃতকে উদ্ধার করে। আটককৃত আসামীকে ওসমানীনগর থানায় সোপর্দ করা হয়েছে বলে র‌্যাব সুত্রে জানা যায়।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩০ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930