শিরোনামঃ-

» শিশু রাজন হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

প্রকাশিত: ২৬. জুলাই. ২০১৭ | বুধবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেটের শিশু রাজন হত্যার ঘটনায় ডেথ রেফারেন্স ও আপিলের রায় প্রকাশ করা হয়েছে।

Manual3 Ad Code

মঙ্গলবার (২৫ জুলাই) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের স্বাক্ষরিত এ রায় প্রকাশিত হয়।

শিশু রাজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় ১০ আসামিকে সাজা দিয়েছিল বিচারিক আদালত।

Manual4 Ad Code

পরে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষে নিম্ন আদালতের দেয়া ৯ জনের বিভিন্ন মেয়াদে সাজা বহাল রাখা হয়।

Manual5 Ad Code

এদের মধ্যে কামরুল ইসলামসহ ৪ জনের ফাঁসির আদেশ বহাল রাখেন হাইকোর্ট। এছাড়া ৩ জনকে পৃথক পৃথক ৭ বছর কারাদণ্ড, ২ জনকে ১ বছর করে কারাদণ্ড এবং নুর মিয়ার সাজা যাবজ্জীবন কমিয়ে ৬ মাস করা হয়। সেইসঙ্গে আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

২০১৫ সালের ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে ১৩ বছরের শিশু রাজনকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।

হত্যাকারীরা এ ঘটনা মোবাইল ফোনে ভিডিও করে তা ইন্টারনেটে প্রকাশ করে। ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশব্যাপী ব্যাপক তোলপাড় ও ক্ষোভের সৃষ্টি হয়।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৮২ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031