শিরোনামঃ-

» বিয়ানীবাজার ছাত্রলীগের ৪ সন্ত্রাসীকে পুলিশ রিমান্ডে

প্রকাশিত: ২৩. জুলাই. ২০১৭ | রবিবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেটের বিয়ানীবাজারে ছাত্রলীগকর্মী লিটু হত্যা মামলায় ছাত্রলীগের ৪ সন্ত্রাসীকে ২ দিনের পুলিশ রিমান্ডে দেয়া হয়েছে।

Manual2 Ad Code

তারা হচ্ছে- বিয়ানীবাজার ছাত্রলীগের সন্ত্রাসী পল্লব গ্রুপের সদস্য ফাহাদ, কামরান, এমদাদ ও দেলোয়ার।

সিলেটের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৪নং আমলী আদালত রোববার (২৩ জুলাই) তাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Manual6 Ad Code

ছাত্রলীগ কর্মী খালেদ আহমদ লিটু হত্যাকান্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ ঘটনার নেপথ্যের রহস্য উদঘাটনের লক্ষ্যে মামলার তদন্তকারী কর্মকর্তা বিয়ানীবাজার থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. জাহিদুল হক গত ১৯ জুলাই উল্লেখিত ৪ আসামীর ৭ দিনের রিমান্ড প্রার্থনা করেন।

আদলত শুনানী শেষে রোববার (২৩ জুলাই) তাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৭ জুলাই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিয়ানীবাজার ডিগ্রি কলেজে ছাত্রলীগের বিবদমান পল্লাব গ্রুপ ও পাভেল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

Manual3 Ad Code

এসময় পল্লব গ্রুপ সন্ত্রাসীদের গুলিতে পাভেল গ্রুপের কর্মী খালেদ আহমদ লিটু নিহত হয়।

গুলি করে পালিয়ে যাওয়ার সময়  পুলিশ উল্লেখিত ৪জনকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের পিতা হাজী মো. খলিল উদ্দিন বাদী হয়ে আটক ৪ জনসহ ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাদের আসামী করে থানায় একটি হত্যা মামলা {নং-১৩(৭)১৭}করেন। মামলার অন্য আসামীরা পলাতক রয়েছে।

সিলেটে জেলা বারের যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু রিমান্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮৮ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930