- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
- সাংবাদিক শহিদুল ইসলাম সোহেলের দুটি গণমাধ্যমে নতুন দায়িত্ব
- বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ছাত্র-জনতা ত্যাগ শিকারে প্রস্তুত রয়েছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ; এমপির বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!
- মার্কিন চুক্তি বাতিলের দাবিতে ৩০ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মশাল মিছিল
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
» হবিগঞ্জে সড়ক দুর্ঘটনা; যুবক নিহত
প্রকাশিত: ১০. জুলাই. ২০১৭ | সোমবার
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল উপজেলার বশিনা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মোজাম্মল হক (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় জনতা তাৎক্ষনিক ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। সোমবার (১০ জুলাই) সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের বাড়ী সিলেটের শাহপরান এলাকায় বলে জানা গেছে। তিনি সেমকো কোম্পানীতে রিপ্রেজেনটিটিভ হিসেবে হবিগঞ্জে কর্মরত ছিলেন। সকালে কোম্পানীর কাজে ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে বাহুবল যাচ্ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) এস এম রাজু আহমেদ সকালে বিবিয়ানা গ্যাস ফিল্ডে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথিমধ্যে বশিনা নামকস্থানে মোটরসাইকেলটি আরএফএল’র একটি গাড়ীর সঙ্গে ধাক্কা লেগে মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হন। তাকে সঙ্গে সঙ্গে পুলিশের গাড়ীতে করে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ- অন্য গাড়ীর সঙ্গে নয়, পুলিশের গাড়ীর সঙ্গে ধাক্কা লেগে যুবকটি মারা গেছে। এ ঘটনার খবর পেয়ে স্থানীয় জনতা দুই ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ করে যান চলাচল বন্ধ করে রাখে।
ফলে মহাসড়কের উভয় পাশে শত শত যান বাহন আটকা পড়ে। ঘটনার খবর পেয়ে জেলা পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হাই, উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দিন, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন, স্থানীয় ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল, শ্রমিক নেতা আসকর আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে শান্তনা দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে সকাল ১১টায় মহাসড়কে যান চলাচল শুরু হয়।
হবিগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান নিহতের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে বলেন-উত্তেজিত জনতা মহাসড়ক বন্ধ করে রাখলে পুলিশ সুপার, উপজেলা চেয়ারম্যান উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৭২৩ বার
সর্বশেষ খবর
- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- আগস্ট মাসে সিলেটের সড়কে দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৪৭ জনের
- ৯ প্রাণহানির পর স্লিপার বাসে অভিযান, বেঙ্গল সহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
- সড়ক দুর্ঘটনা রোধে সিলেটে নিসচার মানববন্ধনে ৬ দফা দাবি পেশ
- সিলেটের মহাসড়কে সড়ক দূর্ঘটনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবিতে নিসচার মানববন্ধন শনিবার
- দুর্ঘটনায় নিহত প্রিতমের একমাত্র বোনের লেখাপড়ার দায়িত্ব নিলো মহানগর জামায়াত


