শিরোনামঃ-

» অসামাজিক কার্যকলাপ; যুবক-যুবতি আটক

প্রকাশিত: ০৬. জুলাই. ২০১৭ | বৃহস্পতিবার


Manual8 Ad Code
স্টাফ রিপোর্টারঃ শহরতলীর পশ্চিম ভাদৈ থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকায়  যুবক যুবতি পুলিশের হাতে আটক হয়েছে।
আটককৃত যুবক ওই গ্রামের মৃত মঞ্জব আলীর পুত্র মনির মিয়া (৩০) ও যুবতি চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগানের। বুধবার (৫ জুলাই) রাত ১০টার দিকে সদর থানার এসআই সুমন হাজরার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকা থেকে আটক করে।
জানা যায়, মঙ্গলবার (৪ জুলাই) রাতে মনির ওই যুবতিকে নিয়ে তার নিজ বাড়িতে অবস্থান করে। পরে বিষয়টি এলাকার লোকজনের চোখে পড়লে তারা হবিগঞ্জ সদর থানা পুলিশকে বিষয়টি অবগত করেন।
এরই পেক্ষিতে পুলিশ  বুধবার ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় তাদেরকে আটক করে। পুলিশ এসময় তাদের কাছ থেকে নিষিদ্ধ ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করে।

এই সংবাদটি পড়া হয়েছে ৭১৮ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031