শিরোনামঃ-

» জগন্নাথপুরের কি সড়ক চালু রাখতে উপজেলা প্রশাসনের সংস্কার উদ্যোগ

প্রকাশিত: ০৫. জুলাই. ২০১৭ | বুধবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ জগন্নাথপুর ভবেরবাজার-নয়াবন্দর-কাঁঠালখাইড়-গোয়ালাবাজার সড়কে যান চলাচল বিঘ্নিত হয়ে পড়েছে।

দীর্ঘদিন ধরে সড়কটি যানচলাচলের অনুপযোগী হয়ে থাকলেও মঙ্গলবার (৪ জুলাই) থেকে সড়কটির কাঠালখাইড় অংশের গর্তে বৃষ্টির পানি জমে যানচলাচল বিগ্নিত হয়ে পড়ে।

ফলে জনদুর্ভোগ চরম আকার ধারন করে। খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ও ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব সড়কটি পরির্দশন করে ভূক্তভোগী জনসাধারনের সাথে কথা বলেছেন।

Manual2 Ad Code

জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান ও ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব জানান- সড়কটি নিয়ে উপজেলার মানুষ অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন।

Manual2 Ad Code

গতকাল থেকে যানচলাচল বিঘ্নিত হওয়ার খবর পেয়ে আমরা উপজেলা পরিষদ থেকে কিছু সংষ্কার কাজ করার পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়নের জন্য সরেজমিনে দেখে এসেছি।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ জানান, সড়কে পানি জমে যান চলাচলের সৃষ্টি হয়েছে। পানি কমলেই পরিষদ থেকে কিছু সংষ্কার কাজ করা হবে।

তিনি জানান- জনদুর্ভোগের কথা বিবেচনা করে সংস্কার কাজের উদ্যোগ গ্রহন করা হয়েছে। এছাড়াও সড়কের কাজ সমাপ্ত করতে প্রশাসনিক পদক্ষেপ নেয়া হচ্ছে।

Manual1 Ad Code

উল্লেখ্য জগন্নাথপুর-ভবেরবাজার-নয়াবন্দর-কাঁঠালখাইড়-গোয়ালাবাজার সড়কে চার কোটি টাকা ব্যায়ে সংষ্কার কাজ বাস্তবায়নের দায়িত্বপায় সজিব রঞ্জন দাসের ঠিকাদারী প্রতিষ্ঠান। পরে ওই কাজ সাবকন্ট্রাক এনে আওয়ামীলীগ নেতা সৈয়দ মাসুম আহমদ। কিছু অংশে কাজ করার পর ঠিকাদার কাজ বন্ধ করে দিয়ে অবর্ণনীয় দুর্ভোগে ফেলেছে জগন্নাথপুরবাসীকে।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮৭ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930