- শ্রীকৃষ্ণের জন্মষ্টমীর নগর পরিক্রমায় সিসিক প্রশাসক
- সিলেট সফরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে চলতি মাসেই
- সিলেট মহানগর জামায়াতের ২ দিনব্যাপী শিক্ষাশিবির সম্পন্ন
- সিলেট সিটি কর্পোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল
- ছাতকে পুলিশের অভিযানে ইয়াবা সহ ৩ জন বিভিন্ন মামলার আরো ৪ আসামী গ্রেফতার
- জ্বালানি সংকট উত্তরণে দেশীয় সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই : ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ
- ব্রাইট মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত, অংশ নিল প্রায় ৯ শতাধিক শিক্ষার্থী
- জেলা ও মহানগর বিএনপির মতবিনিময় সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
- ৮ম চায়না এম্বাসেডর কাপ উশুতে অংশগ্রহণ করবে সিলেটের চাইনিজ উশু ফাইটার স্কুলের ৭ জন
- ওসমানী মেডিকেলে এনডিএফ’র সীরাত কনফারেন্স
» কমলগঞ্জে চা-শ্রমিকদেরকে নিম্নমানের খাদ্য সরবরাহ; দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত: ০৩. জুলাই. ২০১৭ | সোমবার
মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন চা বাগানে ঈদুল ফিতরের আগে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বিশেষ খাদ্য ও পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছিল। বিতরণকৃত খাদ্য ও পণ্য সামগ্রী নিম্নমানের ছিল তাছাড়া বিতরণে দুর্নীতি ও অনিয়ম করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।
উক্ত দুর্নীতির প্রতিবাদে রোববার (২ জুলাই) কমলগঞ্জ উপজেলা পরিষদ চত্তরের বাইরে উপজেলা চৌমুহনা এলাকায় ভুক্তভোগী চা-শ্রমিকদের সহায়তায় বাংলাদেশ চা শ্রমিক নারী ফোরামের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
চা- শ্রমিক অম্বিকা বোনার্জির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন মোহন রবিদাস, গীতা রানী কানু, লসমী রাজভর ও সুমন কৈরী সুরত। বক্তারা বলেন, গত ঈদুল ফিতরের আগেই কমলগঞ্জ উপজেলার বিভিন্ন চা বাগানে যেসব খাদ্য ও পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছিল তা ছিল খুবই নিনিম্নমানের।
প্রতি চা শ্রমিককে একসাথে ৩ মাসের হিসাবে ৪৫ কেজি করে চাল, ৯ কেজি ডাল, ১৫ কেজি আলু, ১৫ কেজি আটা, ৬ লিটার সোয়াবিন তেল, ৬টা সাবান, ১টা শাড়ী ও ১টা করে লুঙ্গী বিতরন করা হয়। বিতরণকৃত খাদ্যের মধ্যে চাল, ডাল, আটা ও সোয়াবিন তেল ছিল নিম্নমানের । চাল ছিল পোঁকা ও দুর্গন্ধযুক্ত। তাছাড়া বিতরণকৃত শাড়ি ও লুঙ্গি ছিল নিম্নমানের।
খাদ্য সামগ্রী বিতরণকালে চা- শ্রমিকদের অভিযোগে সত্যতা পেয়ে সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি নিম্নমানের খাদ্য সামগ্রী থাকায় প্রথম দিকে বিতরণ বন্ধ রেখেছিলেন। পরবর্তীতে আবারও অনিয়ম ও দুর্ণীতি করে চা শ্রমিকদের মাঝে নিম্নমানের খাদ্য ও পণ্য সামগ্রী বিতরণ করা হয়। চা শ্রমিক নারী নেত্রী গীতা রানী কানু বলেন, রোববার মানবন্ধন শুরুর সময় ঠিকাদারের লোকজন মাববন্ধন কর্মসূচী বন্ধ রাখতে চাপ সৃষ্টি করেছিলেন। এমনকি কমলগঞ্জ থানা থেকে পুলিশ এনে মোতায়েন করা হয়েছিল। পুলিশ মানববন্ধন কর্মসূচীতে আয়োজকদের মাইক বন্ধ করে দেয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক বলেন, বিতরনের প্রথম দিকে কিছু অভিযোগ পেয়ে খাদ্য সামগ্রী পরীক্ষা করে ও কিছু চাল পরিবর্তন করে চা শ্রমিকদের মধ্যে এগুলো বিতরণ করা হয়েছে।
তবে কোন অনিয়ম হয়নি বলে তিনি দাবি করেন। তার পরও খতিয়ে দেখে অনিয়ম ও দূর্ণীতির সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৯৪ বার
সর্বশেষ খবর
- শ্রীকৃষ্ণের জন্মষ্টমীর নগর পরিক্রমায় সিসিক প্রশাসক
- সিলেট সফরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে চলতি মাসেই
- সিলেট মহানগর জামায়াতের ২ দিনব্যাপী শিক্ষাশিবির সম্পন্ন
- সিলেট সিটি কর্পোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল
- ছাতকে পুলিশের অভিযানে ইয়াবা সহ ৩ জন বিভিন্ন মামলার আরো ৪ আসামী গ্রেফতার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- “জুলাই আর্ট ওয়ার্ক” এর উদ্বোধন; দেয়ালের ভাষায় ইতিহাস, স্মৃতি ও প্রতিরোধের চিত্রায়ণ
- রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসায় নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থীতা ঘোষণা
- সিলেট-ঢাকা মহাসড়কে বেআইনিভাবে সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধের দাবীতে প্রতিবাদ সভা
- সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জকে যুক্ত করে প্রদেশ গঠনের দাবিতে প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন


