শিরোনামঃ-

» যুব উন্নয়ন অধিদপ্তরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

প্রকাশিত: ২৯. জুন. ২০১৭ | বৃহস্পতিবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ যুব উন্নয়ন অধিদপ্তরের যুগ্ম সচিব (পরিচালক প্রশাসক অর্থ) শিশির কুমার রায় বলেছেন, প্রশিক্ষণ কর্মমুখী শিক্ষা অর্জন করে আলোকিত মানুষ হওয়া সম্ভব।

Manual6 Ad Code

সমাজ ও দেশ পরিবর্তন করতে প্রশিক্ষণের বিকল্প নেই। তাই দেশের উন্নয়নে বেকার যুব সমাজকে প্রশিক্ষণ গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। আত্মকর্মী যুবদের নিয়েই যুবনীতি চালু হয়েছে।

Manual7 Ad Code

তিনি আরো বলেন, পথ নির্দেশক যুব উন্নয়নের মাধ্যমে যুবকরাই প্রশিক্ষণ নিয়ে দেশ বিদেশ আলোকিত করেছে। প্রশিক্ষিত যুবকরা দক্ষ শ্রমিক গঠন করতে পারে, যুব কার্যক্রমের মাধ্যমে সোনার বাংলাদেশ গঠনে তাদের ভূমিকা অপরিসীম।

Manual3 Ad Code

তিনি বুধবার (২৮ জুন) দুপুরে টিলাগড়স্থ যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট জেলা কর্তৃক আয়োজিত ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual2 Ad Code

যুব উন্নয়নের অধিদপ্তরের উপ-পরিচালক মো. আলা উদ্দিন এর সভাপতিত্বে এবং সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল মান্নান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় শ্রমিকলীগের সহ-সভপতি, সিলেট জেলা শ্রমিকলীগের সভাপতি ও ফজলুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী এজাজুল হক এজাজ এবং সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সংরক্ষিত সিটি কাউন্সিলর শাহানারা বেগম।

আত্মকর্মী যুব সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন- জাতীয় যুব সংগঠক ও জাতীয় প্রশিক্ষিত যুব সংসদ এর সভাপতি এমএ নাসির সুজা, জাতীয় যুব সংগঠক ও জাতীয় প্রশিক্ষিত যুব সংসদ এর সাধারণ সম্পাদক যুব সংগঠক আফিকুর রহমান আফিক, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত আত্মকর্মী নূরুন্নাহার বেবী, যুব সংগঠক শেখ তোফায়েল আহমদ সেপুল, আব্দুল আহাদ শাহীন, সিলেট আলোকিত সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শারমিন কবির, রাধা কৃষ্ণ রায়, ফয়সল, সাদিকুর রহমান, আব্দুর রহমান প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৯৭৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30