- তালামীযে ইসলামিয়া বৃহত্তর নাজির বাজার আঞ্চলিক শাখার কাউন্সিল সম্পন্ন
- শাহজালাল মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করলেন সিসিক মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলাম ফেনু
- সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) এর বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ সম্পন্ন
- রাষ্ট্রায়ত্ত ৪৪টি শিল্প প্রতিষ্ঠান বিক্রির চক্রান্ত বন্ধ করুন : বাসদ
- কোর্টপয়েন্টে সিলেট মহানগর জামায়াতের গণমিছিল শনিবার
- সরকারি জায়গা উদ্ধার না করে কবরস্থানের ওপর দিয়ে রাস্তা নির্মাণের প্রতিবাদে মানববন্ধ
- জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না : সিলেট মহানগর জামায়াত
- গাছ ভবিষ্যতের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতীক : মিফতাহ্ সিদ্দিকী
- সিলেট নজরুল একাডেমীর নবকমিটিকে এমপি এমরান চৌধুরীর অভিনন্দন
- জাতীয় অতিথি ও প্রশাসনের অংশগ্রহণে রথযাত্রা পুনর্মিলনী অনুষ্ঠিত
» ঢাকা ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে ক্রিকেটার রাজ্জাক
প্রকাশিত: ২৮. জুন. ২০১৭ | বুধবার
স্পোর্টস ডেস্কঃ পরিবার সহ ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার আব্দুর রাজ্জাক। মঙ্গলবার (২৭ জুন) বিকালে খুলনা থেকে ঢাকা ফেরার পথে তাদের বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে।
বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম তা নিশ্চিত করেছেন। সেইসঙ্গে তার ভেরিফাইড ফেসবুক পেজে দুর্ঘটনাটিকে খুব ভয়াবহ উল্লেখ করে সবার কাছে দোয়া চেয়েছেন।
কাশিয়ানি থানার ওসি একেএম আলী নূর জানান, দুর্ঘটনার পর রাজ্জাক ও পরিবারের সদ্যসরা খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে রাত ১২টার দিকে গ্রামের বাড়িতে ফেরেন।
তিনি বলেন, রাজ্জাকের বাড়ি ফকিরহাটের সৈয়দপাড়া গ্রামে। ঈদ করতে স্ত্রী-সন্তানকে নিয়ে বাড়ি এসেছিলেন তিনি। দুপুরের পর স্ত্রী ইশরাত জাহান অনি, দুই বছরের ছেলে আদিয়ান এবং এক বোন ও দুই ভাগ্নিকে নিয়ে ঢাকার পথে রওয়ানা হন। এ সময় রাজ্জাক নিজেই গাড়ি চালাচ্ছিলেন। বিকাল ৫ টার দিকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়ার কাছে গাড়ির চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পানিতে পড়ে। পরে পুলিশ সবাইকে উদ্ধার করে।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় রাজ্জাকসহ আরোহী সকলকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের খুলনায় স্থানান্তর করা হয়েছে। বেশ আঘাত পেলেও বাঁহাতি স্পিনার এখন শঙ্কামুক্ত।
গাড়িটি দুমড়ে-মুচড়ে গেছে জানিয়ে রাজ্জাকের বেয়াই বনি বলেন, ওই গাড়িতে থাকা সবাই কম-বেশি আহত হন। রাজ্জাকের কয়েক জায়গায় ছিলে গেছে।
এই সংবাদটি পড়া হয়েছে ৬১৩ বার
সর্বশেষ খবর
- তালামীযে ইসলামিয়া বৃহত্তর নাজির বাজার আঞ্চলিক শাখার কাউন্সিল সম্পন্ন
- শাহজালাল মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করলেন সিসিক মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলাম ফেনু
- সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) এর বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ সম্পন্ন
- রাষ্ট্রায়ত্ত ৪৪টি শিল্প প্রতিষ্ঠান বিক্রির চক্রান্ত বন্ধ করুন : বাসদ
- কোর্টপয়েন্টে সিলেট মহানগর জামায়াতের গণমিছিল শনিবার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


