শিরোনামঃ-

» জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় ৩ শিশু অাহত

প্রকাশিত: ২৭. জুন. ২০১৭ | মঙ্গলবার

Manual4 Ad Code

শোয়েব উদ্দিন, জৈন্তাপুর প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুরে সিলেট তামাবিল মহাসড়কের অাদর্শগ্রাম নামক স্থানে দ্রুতগামী সিএনজি চাপায় ৩ শিশু অাহত হয়েছে৷

Manual2 Ad Code

এলাকাবাসী সূত্রে জানা যায় মঙ্গলবার (২৭ জুন) দুপুর ১২টায় সিলেট তামাবিল মহাসড়কের অাদর্শগ্রাম নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে৷ জৈন্তাপুর হতে জাফলংগামী একটি সিএনজি সাথে অাদর্শগ্রাম এলাকায় পৌছামাত্র চালক কোন কিছু বুঝে উঠার অাগে রাস্তা পার হওয়ার উদ্দেশ্যে জৈন্তাপুর ইউনিয়নের অাদর্শগ্রামের অাবু সালেহ মিয়ার ছেলে ইসমাইল (৮) দৌড় দিলে দ্রুতগামী সিএনজির নিচে পড়ে যায়৷

Manual1 Ad Code

এঘটনায় সিএনজি উল্টে গেলে সিএনজি যাত্রী সহ ৩ জন অাহত হন৷ পথচারীরা দ্রুত অাহতদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে৷

Manual1 Ad Code

এদিকে অাহতদের অবস্থা বেগতিক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়৷

Manual3 Ad Code

অাহতরা হলেন- জৈন্তাপুর ইউনিয়নের অাদর্শগ্রামের অাবু সালেহ মিয়ার ছেলে ইসমাইল (৮)৷ সিএনজি যাত্রী দরবস্ত ইউনিয়নের করগ্রামের তরিকুল ইসলামের ছেলে হৃদয় (১৪) এবং তরিকুল ইসলামের ১ বৎসরের মেয়ে (নাম জানা যায়নি)৷

অাহতদের মধ্যে ইসমাইল (৮) এবং তরিকুল (১৪) অবস্থা গুরুতর৷

এই সংবাদটি পড়া হয়েছে ৬৪৬ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031