- সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ পেলেন ১০ সাংবাদিক
- সিলেট ডায়াবেটিক হাসপাতালে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- জ্বালানি তেল ও বিদ্যুতের মুল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে জামায়াতের বিক্ষোভ আজ
- সিলেট জেলা স্টেডিয়ামে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন
- সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের অবস্থান কর্মসুচী আজ
- সিলেটে বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
- সিলেটে নিহত ফাহিমার পরিবারের পাশে বিরোধী দলীয় নেতা
- বর্ষীয়ান রাজনীতিবিদ কিংবদন্তি তোফায়েল আহমেদের মৃত্যুতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের শোক
- ৪ জুন সিলেট বিভাগীয় যুবদলের আলোচনা সভা; প্রধান অতিথি নূরুল ইসলাম নয়ন এম.পি.
- বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন
» নগরীর আখালিয়ায় পাহাড়কাটা বিরোধী পৃথক অভিযান
প্রকাশিত: ২২. জুন. ২০১৭ | বৃহস্পতিবার
স্টাফ রিপোর্টারঃ সিলেট নগরীর আখালিয়ায় পাহাড়কাটা বিরোধী পৃথক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (২১ জুন) বিকেলে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবীর নেতৃত্বে প্রশাসনের একটি অভিযানিক দল এলাকায় যায়।
অভিযানকালে ব্রাহ্মণশাষন গ্রীনভিউ আবাসিক এলাকায় জনৈক প্রবাসী মতিলাল দাসের বিরুদ্ধে পাহাড় কেটে বিল্ডিং নির্মানের অভিযোগ প্রমানিত হয়। টিলা কেটে নির্মান কাজ পরিচালনার ফলে আশপাশের প্রায় ১০টি বসতবাড়ির লোকজন ভূমিধ্বসের ঝুকিতে রয়েছেন।
অভিযানকালে ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় নির্মানাধিন বিল্ডিং-এর মালিকের বিরুদ্ধে আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা নেয়ার জন্য উপজেলা ভু-প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেয়া হয়।
পরে নিকটবর্তী হাওলাদার পাড়ায় আরেকটি অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। হাওলাদার পাড়ায় জনৈক অজিৎ একটি টিলা কেটে সাবাড় করছেন। অজিৎ নাকি নগরীর কোন মেডিকেলে চাকরি করেন। পাহাড় কেটে সমান করার কারনে আশপাশের বাড়িঘর ও নালা নর্দমা মাটি-বালুতে ভরাট হয়ে গেছে । বৃষ্টির পানি ও বালুমাটি ঢুকে আশপাশেরে প্রায় ২০টি বাসা বসবাস অনুপযোগী হয়ে পড়ছে।
এলাকাবাসী এর প্রতিবাদ করলে অজিৎ ক্ষমতার বলে প্রত্যহ জালালবাদ থানা থেকে পুলিশ এনে প্রতিবাদী জনসাধারনকে ভয় ভীতি দেখিয়ে থাকেন। অভিযানকালে ঘটনাস্থলে টিনের একচালা একটি ঘর পাওয়া গেলেও মালিক-কর্মচারী কাউকে পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবি জানান- যারা টিলা কেটে পরিবেশ ধবংস করে বাসা-বাড়ি তৈরি করেছে তাদের তালিকা করা হয়েছে। এদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে। অভিযান টের পেয়ে তারা পালিয়ে যাওয়ায় তাৎক্ষনিক তাদরেকে গ্রেফতার করা সম্ভব হয়নি।।
অভিযানে অন্যদের মধ্যে অংশ নেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী আরিফুর রহমান, পরিবেশ পরিদপ্তর সিলেট এর পরিদর্শক আবুল মনসুর মোল্লা, সিলেট সিটির ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৬০ বার
সর্বশেষ খবর
- সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ পেলেন ১০ সাংবাদিক
- সিলেট ডায়াবেটিক হাসপাতালে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- জ্বালানি তেল ও বিদ্যুতের মুল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে জামায়াতের বিক্ষোভ আজ
- সিলেট জেলা স্টেডিয়ামে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন
- সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের অবস্থান কর্মসুচী আজ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ
- ব্যবসায়ী খগেন্দ্র চন্দ্র দাস উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- সিলেটে নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু ফাহিমার পরিবারের পাশে জামায়াত
- দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন
- দূর্বৃত্তায়ন নেতৃত্বের ফলে জঘন্যতম অপরাধ বেড়েই চলেছে : দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম


