শিরোনামঃ-

» সিলেট ও চট্টগ্রামে অতি ভারি বৃষ্টি হতে পারে; পাহাড় ধসের শঙ্কা : আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত: ১৭. জুন. ২০১৭ | শনিবার


Manual6 Ad Code
Manual5 Ad Code

প্রবল বৃষ্টিতে সেখানকার পাহাড়ি এলাকায় ভূমি ধসের শঙ্কার কথা জানিয়েছেন- আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক।

Manual7 Ad Code

ভারি বৃষ্টিতে পাহাড় ধসে ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার ও খাগড়াছড়িতে ১৫৬ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৫ জুন) রাঙামাটিতে উদ্ধার অভিযান সমাপ্তির ঘোষণাকালে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান বলেন- নতুন করে ভারি বর্ষণে ভূমি ধসের শঙ্কায় লোকজনকে নিরাপদে সরিয়ে আশ্রয় কেন্দ্রে নেওয়া হচ্ছে।

এবারের ভারি বর্ষণে রাঙামাটির পাহাড়ের চূড়া ভেঙে গেছে জানিয়ে তিনি বলেন- “এটা দুর্ভাগ্যজনক, এটা ভবিষ্যতের জন্য শিক্ষা। পরিস্থিতি মোকাবেলায় সচেতন রয়েছে প্রশাসন।”

গত এক সপ্তাহ ধরে টানা ভারি বৃষ্টি চলছে রাঙামাটি সহ দেশের অধিকাংশ এলাকায়। বৃহস্পতিবার (১৫ জুন) রাঙামাটিতে ৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এসময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয় কুতুবদিয়ায় ১৪২ মিলিমিটার।

অতি ভারি বৃষ্টির সতর্কতার বিষয়ে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন- সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে শনিবার (১৭ জুন) বিকাল ৫টা পর্যন্ত সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। অতি ভারি বৃষ্টির কারণে সিলেট ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমি ধসের সম্ভাবনা রয়েছে।

শনিবারের (১৭ জুন) পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে।

Manual8 Ad Code

আগামী সোমবার পর্যন্ত বৃষ্টির এই ধারা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৮০১ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031