শিরোনামঃ-

» সুবিধা বঞ্চিত শিশুদের সাথে মহানগর নিসচার ইফতার মাহফিল

প্রকাশিত: ১৬. জুন. ২০১৭ | শুক্রবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট রেলওয়ে স্টেশনের সুবিধা বঞ্চিত শিশুদের স্কুল প্রজন্ম শিশু শিক্ষা নিকেতনের ছাত্র-ছাত্রীদের নিয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার দোয়া ও ইফতার মাহফিল শুক্রবার (১৬ জুন) সিলেট রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

দোয়া ও ইফতার মাহফিল পূর্ববর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিসচা মহানগর শাখার আহ্বায়ক এম ইকবাল হোসেন।

Manual8 Ad Code

আলোচনা সভায় বক্তারা বলেন- সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়ালে সমাজ তথা দেশে আমুল পরিবর্তন আসবে। আমরা যদি প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে তাদের সহযোগিতায় এগিয়ে আসি তবেই সুবিধা বঞ্চিতদের হার দেশে  হ্রাস পাবে।

তাছাড়া আমাদের মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) শিশুদেরকে অনেক ভালোবাসতেন এবং অন্যদের শিশুদের প্রতি ভালোবাসা ও সহযোগিতার পরামর্শ দিতেন।

বক্তারা প্রজন্ম শিশু শিক্ষা নিকেতনের ছাত্র-ছাত্রী সহ স্কুল পরিচালনার দায়িত্বে থাকা ইচ্ছাপূরণ সামাজিক সংগঠনের যেসকল তরুণ-তরুণীরা রয়েছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আগামীতেও তাদের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন এবং সমাজের বিত্তবানদের পথ শিশুদের পাথে থাকার আহ্বান জানান।

Manual2 Ad Code

মহানগর শাখার আহ্বায়ক কমিটির সদস্য রাশেদুজ্জামান রাশেদ এর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- নিসচা কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য, মহানগর শাখার উপদেষ্ঠা ও সিলেট জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মো. জহিরুল ইসলাম মিশু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা শাখার সভাপতি এম বাবর লস্কর, মহানগর শাখার সদস্য সচিব আব্দুল হাদি পাবেল, জেলা শাখার সহ-সভাপতি হাফিজ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক শাহ লোকমান আলী।

Manual1 Ad Code

উপস্থিত ছিলেন- মহানগর শাখার সদস্য কামরুল ইসলাম কামরুল, সাদেকুর রহমান চৌধুরী, মো. আজহার, দেলোয়ার হোসেন, জুম্মান আহমদ, সৈয়দ নিয়াজ, বিলাল আহমদ, সাদেকুর রহমান চৌধুরী, আলমগীর, মিয়া মোহাম্মদ রুস্তম মাসুদ, আবুল বশর সাকু, রবিউল ইসলাম সানী, খয়রুল ইসলাম কামরুল, সাবিত সামুন, লসমি তালুকদার, ইচ্ছাপূরণ সামাজিক সংগঠনের সভাপতি রেশমা জান্নাতুল রুমা, সদস্য মো. রাসেল মিয়া, শ্যামা জান্নাতুল রিমা, ফয়সল আহমদ প্রমুখ।

ইফতার মাহফিল মোনাজাত পরিচালনা করেন ইচ্ছাপূরণ সামাজিক সংগঠনের শিক্ষক হাফিজ মো. মাহফুজুর রহমান মাছুম।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৭৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30