- জাতীয় সংসদে ইসলাম বিরোধী সম্পত্তি হস্তান্তর বিল বাতিল করতে হবে : মাওলানা রেজাউল করিম জালালী
- শরীয়াহ বিরোধী রায় বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
- নিজ নিজ দায়িত্ব আন্তরিকভাবে পালনের আহ্বান ইসকন সিলেটের বিভাগীয় সভায়
- প্রাথমিক শিক্ষায় বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : এমপি এমরান আহমদ চৌধুরী
- সিলেট জেলা থ্রি হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত
- ‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠিত
- শ্রমিক শ্রেণির নেতৃত্বে অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করার প্রত্যয়ে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সম্মেলন সম্পন্ন
- ব্যাটারিচালিত যানবাহনের সমন্বিত শ্রমিকবান্ধব নীতিমালার দাবিতে সিলেটে মিছিল-সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ
- সিলেটে একসাথে তিন সন্তানের জন্ম দিলেন ডলি বেগম
- আসক’র সিলেট জেলা কমিটি গঠন সভাপতি রাজু, সম্পাদক আশরাফুল
» ট্রেনের অগ্রিম টিকিট গেল কই?
প্রকাশিত: ১৪. জুন. ২০১৭ | বুধবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ ঈদ যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে সোমবার। প্রতিদিন সকাল ৮টা থেকে বিক্রি শুরু হলেও মাত্র ১০ মিনিটের মধ্যে শেষ হয়ে যায় এসি টিকিট। বার্থ (এসি কেভিন) শেষ হয়েছে আরো আগেই।
যাত্রীদের অভিযোগ ১০ মিনিটে ৩ থেকে ৪ জনকে টিকিট দিচ্ছে। এর মধ্যেই সব এসি টিকিট শেষ হয়েছে বলে জানানো হয়েছে কাউন্টার থেকে। তবে কর্মকর্তারা বলছেন, অনলাইন, ভিআইপি ও কর্মকর্তা কোটায় ৩৫ শতাংশ টিকিট বুকিং দেয়া হয়।
যে কারণে এসি টিকিট খুব বেশি পাওয়া যায় না।
খোঁজ নিয়ে জানা যায়- অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার আগে থেকেই রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বার্থ (কেভিন) ও এসি টিকিট বুক করে রেখেছেন। নামমাত্র কয়েকটি টিকিট রাখা হয় বিতরণের জন্য। সকালে লাইনে দাঁড়ানো কয়েকজন যাত্রীকে এসি টিকিট দিয়ে বাকিগুলোকে নরমাল টিকিট দিচ্ছেন কর্মকর্তারা।
কমলাপুর রেলস্টেশন অফিসের এক কর্মকর্তা জানান- টাকার বিনিময়ে ট্রেনের বার্থ ও এসির টিকিট বরাদ্দ দেয়া হয়েছে বেশি। রেলওয়ের শীর্ষ কর্মকর্তারা ফোন করে এসব টিকিট বরাদ্দ দিয়েছেন।
সোমবার (১২ জুন) সকালে সরজমিন গেলে আমিরুল ইসলাম নামের এক টিকিট প্রত্যাশী ক্ষোভ প্রকাশ করে বলেন- লাইনে আমার আগে ছিল মাত্র ৩ থেকে ৪ জন। আর একজন যাত্রী সর্বোচ্চ চারটা টিকিট কিনতে পারেন। অথচ আমাকে বলা হলো এসি টিকিট শেষ হয়ে গেছে। তাহলে বাকি টিকিট গেল কই?
কমলাপুর রেলস্টেশনের ২১টি লাইনের টিকিট প্রত্যাশীদেরও একই অভিযোগ। যারা টিকিট পেয়েছেন তাদের অধিকাংশই পেয়েছেন সাধারণ টিকিট। এসি টিকিট যেন সোনার হরিণ।
যোগাযোগ করা হলে কমলাপুর রেলস্টেশন ম্যানেজার শুভাংশু চক্রবর্তী বলেন- ২৫ শতাংশ টিকিট অনলাইনে দেয়া হয়। ৫ শতাংশ দেয়া হয় ভিআইপি কোটায়। আর ৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দ থাকে। বাকি ৬৫ শতাংশ টিকিট কাউন্টারে দেয়া হয়। এ জন্য এসি টিকিট কম পাওয়া গেছে। তবে কোনো ধরনের কালোবাজারি হয়নি। অনলাইনের মাধ্যমে টিকিট বিক্রি হয়। এখানে আমাদের হাত নেই।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৪৫ বার
সর্বশেষ খবর
- জাতীয় সংসদে ইসলাম বিরোধী সম্পত্তি হস্তান্তর বিল বাতিল করতে হবে : মাওলানা রেজাউল করিম জালালী
- শরীয়াহ বিরোধী রায় বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
- নিজ নিজ দায়িত্ব আন্তরিকভাবে পালনের আহ্বান ইসকন সিলেটের বিভাগীয় সভায়
- প্রাথমিক শিক্ষায় বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : এমপি এমরান আহমদ চৌধুরী
- সিলেট জেলা থ্রি হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- ওসমানী হাসপাতালে রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ ২টায়
- সিলেটে সন্তানদের ফেলে টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের সাথে ভারতে পালানোর চেষ্ঠা প্রবাসীর স্ত্রীর; থানায় অভিযোগ
- গ্রাহকের সাথে প্রতারণা; ভিশন ইলেকট্রনিক্স’কে ভোক্তার জরিমানা
- ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, ছাতকে যুবক গ্রেপ্তার
- নৃশংস খুনের শিকার সাত্তার-সুরাইয়া দম্পতির বাসায় প্রবাসী কল্যাণমন্ত্রী


