- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» মোল্লারগাঁও তালামীযের ইফতার মাহফিলে বক্তারা
প্রকাশিত: ১৩. জুন. ২০১৭ | মঙ্গলবার
দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ(রহঃ) হাতে গড়া ছাএ সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মোল্লারগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ড শাখার উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা বলেন- রামাদ্বানুল মোবারক মাসে সহীহ কুরআন শিক্ষার খিদমতে হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর অবদান সর্বজন স্বীকৃত। দীনের বৃহত্তর স্বার্থে বাংলাদেশের সব ইসলামি দলকে ঐক্যবদ্ধ হতে হবে। বাতিলের সকল চ্যালেঞ্জ মোকাবেলায় বদর যুদ্ধের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে।
মুসলমানদের জন্য এই মাস যেসব কারণে গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম হচ্ছে বদরের যুদ্ধ। এ যুদ্ধ ছিল সত্য ও মিথ্যার পার্থক্যকারী। বদর প্রান্তরে বাতিল পরাজিত হয়েছিল। ইসলাম ও নবী (সাঃ) নিয়ে কটুক্তির বিরুদ্ধে গর্জে উঠতে হবে। সুতরাং বাতিল যখন সর্বগ্রাসী ষড়যন্ত্র করে যাচ্ছে তখন আমাদের বসে থাকার সুযোগ নেই। বদরের চেতনা ধারণ করে ইসলামের দুশমনদের মোকাবিলা করতে হবে।
গত রোববার (১১ জুন) দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও লতিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোল্লারগাঁও ইউনিয়ন ৩নং ওয়ার্ড আল ইসলাহ সভাপতি মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও ওয়ার্ড তালামীযের সাধারণ সম্পাদক মেহেরাবুল হোসেন কামিল ও সাংগঠনিক সাব্বির হোসেন হৃদয়ের পরিচালনায় প্রধান অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রিয় তালামীযের সহ প্রশিক্ষণ সম্পাদক মুহিবুর রহমান আক্তার। প্রধান আলোচকের বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলাউদ্দিন পাশা, সিলাম ইউনিয়ন তালামীযের সভাপতি মারুফ বিল্লাহ রুবেল, মোল্লারগাঁও ইউনিয়ন আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান জামিল, ৩নং ওয়ার্ড তালামীযের সভাপতি মিসবাহ আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুব সংহতির আহ্বায়ক আলতাব মিয়া, আল ইসলাহ নেতা আশরাফ আলী, আব্দুল মুমিন, উপজেলা যুবলীগ নেতা জাকির হোসেন, মুরব্বি মফিজ আহমদ, বাবুল মিয়া, পদু মিয়া, ইলিয়াস মিয়া, খলকুর, ইলু মিয়া, তালামীয নেতা পাভেল আহমদ, আলেক আহমদ, ইমরান আহমদ, মুকিত আহমদ, নাঈম ইসলাম প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন সিলেট জেলা আল ইসলাহ’র প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক।
এই সংবাদটি পড়া হয়েছে ৬২২ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- শবে বরাতের ফযিলত ও আমাদের করণীয়
- রাসূল সা. এর প্রশংসাসূচক আলোচনার দ্বারা মুমিনগণ সম্মানিত হন : মনজুরুল করিম মহসিন
- জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করলেন আল্লামা মামুনুল হক
- আগে সংস্কার ও বিচার তারপর নির্বাচন : ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ
- বাইতুল মুকাদ্দাসে পূর্ণ নিরাপত্তা ও ইসরায়েলি পণ্য বর্জন করার আহবান জানিয়েছেন মাওলানা আব্দুর রকিব


