শিরোনামঃ-

» কারের আঘাতে ক্ষতিগ্রস্ত রাজু ভাস্কর্য

প্রকাশিত: ১৩. জুন. ২০১৭ | মঙ্গলবার

Manual1 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ দ্রুতগতির একটি বেপরোয়া প্রাইভেটকারের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের নিরাপত্তা বেস্টনি ভেঙে গেছে। এতে গাড়িটির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হননি।

Manual5 Ad Code

শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই বদরুল ইসলাম জানান- মঙ্গলবার (১৩ জুন) সকালে টয়োটার একটি প্রিমিউ মডেলের কার নিয়ন্ত্রণ হারিয়ে রাজু ভাস্কর্যের বেদীতে গিয়ে আঘাত করে। আঘাতের কারণে ভাস্কর্যের তেমন কোনো ক্ষতি না হলেও এর নিরাপত্তা বেস্টনি ও বেদীর একাংশ ভেঙেচুরে যায়।

Manual5 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান- গাড়িটিতে দুইজন নারী আরোহী ছিলেন। এদের একজনই গাড়িটির চালকের আসনে ছিলেন বলে জানান তারা।

Manual1 Ad Code

পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকা পুলিশ সদস্যরা গাড়িটি উদ্ধার করে শাহবাগ থানায় নিয়ে যায় বলে জানান পুলিশ কর্মকর্তা বদরুল। তবে তিনি গাড়ির চালক ও আরোহীদের কোনো তথ্য দিতে পারেননি।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৬৯ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031