- রেড ক্রিসেন্ট সোসাইটি ও এভারগ্রীন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ
- সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন
- হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা : সিসিক প্রশাসক
- যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা
- সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাশ্যপ কল্যাণ পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ
- সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি
- ইমদাদ হোসেনল চৌধুরীর মধ্যস্থতায় মাউন্ট এডোরা হাসপাতালের অনাকাঙ্ক্ষিত ঘটনার সামাজিক নিষ্পত্তি
- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
» অবসরের ঘোষণা থেকে সরে এসেছেন অর্থমন্ত্রী; লড়বেন সিলেট সদর থেকে
প্রকাশিত: ০৯. জুন. ২০১৭ | শুক্রবার
স্টাফ রিপোর্টারঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ সিলেট-১ (সিটি করপোরেশন ও সদর) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা পুনর্ব্যাক্ত করেছেন অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিত।
শুক্রবার (৯ জুন) দুপুরে সিলেট সদর উপজেলা পরিষদে চা শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গত অষ্টম ও নবম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এই আসনের প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছিলেন।
আগামী নির্বাচনে প্রার্থী হবেন কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন- ‘আমি আছি, তবে দাঁড়াব কি-না সেটা পরে দেখা যাবে।’ অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন- ‘আগামী নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী।’
এর আগে গত ৩০ মে বাজেট নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দিতে গিয়ে রাজনীতি থেকে অবসর প্রসঙ্গে তিনি বলেছিলেন- ভালোয় ভালোয় আরেকটি বছর, তারপর অবসর। তবে সিলেট-১ আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রার্থী হওয়ার কথা শোনা যাচ্ছে। যদি সত্যি সত্যিই বেগম জিয়া এ আসনে প্রার্থী হন তাহলে আরো একবার নির্বাচনী লড়াইয়ে নামবেন। না হলে আর না।
এদিকে মন্ত্রী সকালে সিলেটের দক্ষিণ সুরমায় মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য জায়গাও পরিদর্শন করেন। এ ব্যাপারে তিনি বলেন- সিলেটে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে সবচেয়ে বড় বাধা ছিল জায়গা। জায়গার সমস্যার সমাধান হয়ে যাওয়ায় এ বছরই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৫৭ বার
সর্বশেষ খবর
- রেড ক্রিসেন্ট সোসাইটি ও এভারগ্রীন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ
- সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন
- হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা : সিসিক প্রশাসক
- যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা
- সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর