শিরোনামঃ-

» নগরীর জিন্দাবাজারে আবারও হকার

প্রকাশিত: ০৫. জুন. ২০১৭ | সোমবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ আদালতের নির্দেশে নগরীর ফুটপাত ও রাস্তা থেকে হকারদের উচ্ছেদ করা হলেও নগরীর জিন্দাবাজারে জনৈক রুবেলের নেতৃত্বে একদল চাঁদাবাজ রোববার (৪ জুন) থেকে নতুন করে আবারো হকার বসিয়ে চাঁদা আদায় করছে। কঠোক্তি করছে আদালত ওসিটি কর্তৃপক্ষের প্রতি।

Manual1 Ad Code

অভিযোগ পাওয়া গেছে- সিলেট নগরীর জিন্দাবাজারস্থ এনাম টেডার্স-এর কর্মচারী রুবেলের নেতৃত্বে রোববার (৪ জুন) সন্ধ্যায় একদল চাঁদাবাজ সন্ত্রাসী মোটরসাইকেল যোগে জিন্দাবাজার পয়েন্টে আসে। তারা ট্রাফিক পয়েন্ট থেকে শুরু করে জগন্নাথ জিউ আখড়া পর্যন্ত ১০/১২ ভাসমান দোকান বসিয়ে ভাড়ার টাকা আদায় করে।

Manual5 Ad Code

এ সময় স্থানীয় সংবাদকর্মী ও ব্যবসায়ীরা আদালতের আদেশের রেফারেনস দিয়ে বাঁধা দিলে রুবেল ও তার সহযোগীরা আদালত সম্পর্কে অশ্রাব্য ভাষায় কঠোক্তি করে এবং ব্যবসআয়ী ও সংবাদকর্মীদের নানা হুমকি দেয়। আর এ কারনে নগরীর জিন্দাবাজার পয়েন্ট এলাকায় নতুন করে হকার বসানো নিয়ে উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে স্থানীয় লোকজন ও সংবাদকর্মীরা সিটি কর্পোরেশনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ্য, সিলেটের মূখ্য মহানগর হাকিম আদালতের আদেশে সিলেট সিটি কর্পোরেশন ও এসএমপি পুলিশ গত ১ জুন নগরীর ফুটপাত ও রাস্তা থেকে হকারদের উচ্ছোদ করে দেয়। উচ্ছেদ অভিযান অব্যাহত থাকাবস্থায় রোববার (৪ জুন) জিন্দাবাজার ট্রাফিক পয়েন্টে পুলিশের উপস্থিতিতে জোর করে আবারও হকারদের বসিয়ে দেয় রুবেল ও তার সন্ত্রাসী বাহিনী।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৫৩ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930