শিরোনামঃ-

» ১১ মিনিট আগেই বিটিভিতে মাগরিবের আজান প্রচার; তদন্তের নির্দেশ!

প্রকাশিত: ০৩. জুন. ২০১৭ | শনিবার


Manual8 Ad Code

এসবিএন ডেস্কঃ বাংলাদেশ টেলিভিশন-এ (বিটিভি) ১১ মিনিট আগেই মাগরিবের আজান প্রচার নিয়ে সারাদেশে রোজাদারদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

শনিবার (৩ জুন) মাগরিবের আজানে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন বিটিভির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Manual1 Ad Code

ঘটনার সত্যতা স্বীকার করে বিটিভির মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ সাংবাদিকদের বলেন- ১১ মিনিট নয়, ৭ কিংবা ৮ মিনিট আগে মাগরিবের আজান প্রচার করা হয়েছে।

Manual5 Ad Code

চট্টগ্রামের আজানের সঙ্গে ঢাকার আজানের সময়সূচি গুলিয়ে ফেলা হয়েছিল। যারা ওই সময় দায়িত্বে ছিলেন ভুলটা আসলে তারাই করেছেন।

আমি বিষয়টি জানার পরই অনুষ্ঠান বিভাগকে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছি।

জানা যায়- ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী আজ ইফতারের সময় ছিল সন্ধ্যা ৬টা ৪৬ মিনিট। কিন্তু বিটিভিতে ৬টা ৩৫ মিনিটেই মাগরিবের আজান প্রচারিত হয়।

Manual6 Ad Code

কিন্তু এ ঘটনায় বিটিভির পক্ষ থেকে এখনো কোনো দুঃখ প্রকাশ হয়নি। বরং ভুল স্বীকার না করেই হামদ ও নাত প্রচার অব্যাহত রাখে।

সরকারি এই টিভি চ্যানেল দেখে সারাদেশের রোজাদারদের মধ্যে যারা ইফতার করেছেন তারা বিভ্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫১৪ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930