শিরোনামঃ-

» ডাঃ ওয়ারাকাতুল জান্নাতের আর্থিক অনুদানে ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশিত: ০২. জুন. ২০১৭ | শুক্রবার


Manual8 Ad Code

আতাউর ররহমান কাওছার, ওসমানিনগর প্রতিনিধিঃ বালাগঞ্জের বোয়ালজুরে ডেন্টিস্ট ওয়ারাকাতুল জান্নাতের প্রচেষ্টায় ও তার লন্ডন, আমেরিকা প্রবাসী আত্মীয় স্বজনের আর্থিক সহযোগিতায় বোয়ালজুরে প্রায় দুইশত অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ডাঃ ওরাকাতুল জান্নাত বাংলাদেশের অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে বৃহত্তর সিলেটের অানাচে-কানাচে গৃহহারা মানুষের পাশে দাড়াতে ইংল্যান্ড ও আমেরিকা প্রবাসী বন্ধু ও আত্মীয় স্বজনের প্রচেষ্টায় গড়ে তুলেন ‘স্মল হেল্প সোসাইটি’।

Manual8 Ad Code

তিনি বলেন- এই সংস্থার মাধ্যমে কিছু গরিব অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী পৌছে দিতে পেরেছি বলে আমি খুবই আনন্দিত। আমার মত যদি এলাকার ধনি ব্যক্তিরা স্ব-স্ব অবস্থান থেকে এগিয়ে আসেন তাহলে সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা গরিব ও দুঃখি মানুষের মুখে হাসি ফুটাতে পারবো।

2

Manual2 Ad Code

ইফতার সামগ্রী বিতরণ কালে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সমাজসেবক ডাঃ মুহাম্মদ আব্দুল জলিল, সমাজ সেবক জিল্লুল হক চৌধুরী, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির লেকচারার নুরুল করিম, চ্যানেল একাত্তর এর সাংবাদিক সাকিব আহমেদ মিটু, সংবাদ কর্মী ও মানবাধিকার কর্মী আতাউর রহমান কাওছার, বাংলাদেশ মানবাধিকার ছাত্র পরিষদের সিলেট জেলা শাখার যোগাযোগ বিষয়ক সম্পাদক শাহ রুহেল, সমাজকর্মী হাফিজ সুহেল, সমাজ সেবক আহমদ আলি, সমাজকর্মী তুরন মিয়া, কুদরত আলি, হামিদ মিয়া, সালিক মিয়া, আরশ মিয়া, মোর্শেদ আহমদ, ওলি আহমদ, আব্দুল গণি, খসরু মিয়া, হাবিব আহমদ, রিপন মিয়া, রুমেল মিয়া, সাইদুর রহমান, তইমুছ আলি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৩০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30