শিরোনামঃ-

» জয়ের জন্যে টাইগারদের যে একাদশ মাঠে নামছে আজ

প্রকাশিত: ২৪. মে. ২০১৭ | বুধবার


Manual5 Ad Code

স্পোর্টস ডেস্কঃ ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হতে পারবে না জেনেও জয়ের জন্যই মাঠে নামবেন টাইগাররা। কারণ নিউজিল্যান্ডের বিপক্ষে আজ জয় পেলেই র‌্যাংকিংয়ে ছয়ে উঠে আসবেন তারা।

Manual4 Ad Code

ডাবলিনে বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় ম্যাচটি শুরু হবে। বাংলাদেশ টেলিভিশনসহ মাছারাঙা এবং গাজী টিভি ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

Manual3 Ad Code

আজকের মাঠের কন্ডিশন অনেকটাই টাইগারদের অনুকূলে থাকবে। কারণ অযাচিত বৃষ্টি বা অন্য কোনো প্রাকৃতিক প্রতিকূলতার বিপক্ষে পড়তে হবে না টাইগারদের। এছাড়া রোদসহ শুষ্ক আবহাওয়াতেই ম্যাচটি অনুষ্ঠিত হবে।

Manual6 Ad Code

এই মাঠে অবশ্য প্রথমে যারা ব্যাটিং নিবেন তাদের একটি ভালো সংগ্রহ গড়ে তুলতে হবে। তবে ফিল্ডিংয়ে থাকা দলের কাজ হবে ব্যাটিংয়ে নামা প্রতিপক্ষকে কম রানে বেধে ফেলা।

এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড তাদের শেষ ম্যাচটি জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে। বৃষ্টির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচটি ভেস্তে যায়। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় টাইগাররা।

তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় তুলে নেয়। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেলেও সিরিজ জিততে পারবে না বাংলাদেশ। তবু এই ম্যাচে জয় পেলে বাংলাদেশের রেটিং পয়েন্ট বাড়বে। বাংলাদেশ রেটিং পয়েন্টের দিক দিয়ে ছুঁয়ে ফেলতে পারবে শ্রীলঙ্কাকে।

এদিকে বাংলাদেশের স্কোয়াডে থাকলেও এই সিরিজে খেলা হয়নি নাসির হোসাইন, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম ও শুভাশীস রায়ের। তাদেরকে আজকের ম্যাচে খেলানোর সুযোগ রয়েছে।

তবে আগের ম্যাচে জয় পাওয়ায় আজকের ম্যাচে কোনো পরিবর্তন নাও আসতে পারে।

Manual4 Ad Code

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা, সানজামুল ইসলাম, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ:
লুক রঞ্চি, টম লাথাম, নিল ব্রুম, রস টেইলর, করি অ্যান্ডারসন, মিচেল স্যান্টনার, কলিন মুনরো, অ্যাডাম মিলনে, স্কট কুগেলেইজন, ইশ সোদি ও মেট হেনরি।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৩৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30